
মো. শাহিনুর রহমান শাহিন: ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে’।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক । তিনি বলেন, মাদক, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ।সকল সামাজিক অপরাধের নিয়ামক হিসাবে কাজ করে মাদক।মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর ইসলাম আরও বলেন মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাটকেলঘাটা থানা পুলিশ নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

