দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:১০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরা বন্দরের বিপরীতে চলছে কোটি টাকা চাঁদাবাজি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২২
এপ্রিল ১০, ২০২২ ০ কমেন্ট 696 ভিউস
আহাদুর রহমান (জনি): দিনে ৫০ থেকে ৭০ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হচ্ছে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা। ওপারের ঘোজাডাংগায় সিরিয়ালের নামে চাঁদা আদায়কারীদের সাথে এপারের রাঘব বোয়ালরাও জড়িত। নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তা বন্ধের জন্য ওপারের সংশ্লিষ্টদের কাছে পত্র প্রেরন করা হয়েছে।
২০২১ সালের জুলাই থেকে পার্কিং চার্জের নামে সিরিয়াল বাইপাসের এ চাঁদা আদায় শুরু হয়। এভাবে ছ’মাস চলার পর হাঁপিয়ে ওঠেন আমদানিকারকরা। এরই মধ্যে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন হয়। মূলত তাদেরই উদ্যোগে এ চাঁদাবাজির প্রথম প্রতিবাদ হয়। ভোমরা স্থল বন্দরের ৮টি সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক এ চাঁদাবাজি বন্ধে দীর্ঘ আলোচনার পর চলতি বছরের ২৫ জানুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এর পক্ষ থেকে কর্মসূচী ঘোষিত হয়। ২৭ জানুয়ারি থেকে কর্ম বিরতি চলতে থাকে। ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ দফায় দফায় সীমান্তের জিরো পয়েন্টে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় যে সিরিয়াল ভেঙে কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে ৪০ হাজার টাকা জরিমানা করা হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নজরে বিষয়টি আসলে তার আদেশে বন্ধ হয় ঘোজাডাঙ্গায় চাঁদাবাজি। কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে আবারও শুরু হয়ে যায় সিরিয়াল বাইপাসের এ চাঁদাবাজি। এপার ও ওপার বাংলার সমন্বিত আন্তর্জাতিক সিন্ডিকেটের কাছে হার মানে সকল নির্দেশনা। এদিকে অতিরিক্ত অর্থ খরচ করে আমদানি করায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ভোমরা বন্দর বিমুখও হচ্ছেন কেউ কেউ। আমদানির অতিরিক্ত অর্থ ব্যয় করার ফলে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিও থামানো যাচ্ছেনা। অন্যদিকে স্থবির হয়ে আছে উন্নয়ন কর্মকান্ড।
ঘোজাডাঙ্গায় বে-পরোয়া চাঁদাবাজি বন্ধে একাধিকবার এ ধরনের উদ্যোগ গ্রহণ হলেও অদৃশ্য কারণে তা আলোর মুখ দেখেনি। আন্দোলনে যেয়ে আবারও নিষ্ক্রীয় হওয়ায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ভ‚মিকাও প্রশ্নবিদ্ধ। চাঁদাবাজি বন্ধে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বৈধ আটটি সংগঠন উদ্যোগ নিলেও প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষুর কাছে তা স্তিমিত হয়ে পড়ে। তবে চাঁদাবাজি বন্ধে ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের বর্তমান আহবায়ক কমিটির চারজন সদস্য যুক্ত স্বাক্ষরে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি দেয় মার্চ মাসের ৩১ তারিখ।
ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের ‘সিএন্ডএফএ/ভো/এডহক/১০১’ নং স্মারকে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরারবর চিঠিতে বলা হয়, ‘বিগত যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০২/০৪/২০২২খ্রিঃ রোজ-শনিবার থেকে সিরিয়াল বর্হিভ‚ত কোন পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না। সিরিয়াল বহির্ভ‚ত কোন পন্যবাহী ট্রাক পাওয়া গেলে পূর্বের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং ভোমরা ইমপোটারস্ এসোসিয়েশনের প্রেরিত পত্র স্মারক নং- বিআইএ/২০২১/০১৮ তরিখ: ১২/০২/২০২২খ্রিঃ অনুসারে ট্রাক প্রতি ৪০ হাজার টাকা হিসাবে জরিমানা আদায় করা হবে। এরপরও যদি সিরিয়াল বহিভর্‚ত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ না হয় তাহলে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের অবহিত পূর্বক পুনঃরায় আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হইবো।’ পত্রটিতে দু’দেশের ব্যবসায়ীক সু-সম্পর্ক বজায় রাখতে সিরিয়াল ছাড়া পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। তারপরও বদলায়নি এ অচলাবস্থার চিত্র। বন্দরের দুই পারের সিএন্ডএফ নেতাদের সর্বসম্মতিতে যে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় সেটিতেও বাধ সাধছে প্রশাসন। ফলে চলতি মাসে একদিন বন্ধ হলেও যথারীতি চলতে থাকে চাঁদাবাজি।
মোটা অংকের অর্থ কামিয়ে নেওয়ার নেশায় মাসখানেক বন্ধ থাকার পর মার্চের প্রথম সপ্তাহ থেকে আবারও শুরু হয় ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশের সিরিয়াল ব্রেক ডাউনের চাঁদাবাজি। আন্তর্জাতিক সিন্ডিকেট সিরিয়াল ভেঙে পন্যের ট্রাক বাংলাদেশে প্রবেশ করায়। স্বাভাবিক সিরিয়াল দিয়ে একটি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে বর্তমানে সময় লাগে ৫০ থেকে ৬০দিন। সেখানে মাত্র এক দিনেই ট্রাক পারাপার করা যায় আন্তর্জাতিক সিন্ডিকেটের মুরিদ হলে। এমনি এমনি পারাপার হওয়া যায়না। সিন্ডিকেটটিকে পাথরের ট্রাক প্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা চাঁদার হাদিয়া দিলেই একদিনের মধ্যেই সীমান্ত পারাপার করতে পারে। শুধু পাথরই নয় একইভাবে তুলা, গম ও গমের ভ‚ষির ট্রাক প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত দিতে হয় সিন্ডিকেটটিকে। মাত্র ক’দিন আগেই পেয়াজের ট্রাক প্রতি ১৭ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে সিন্ডিকেটটিকে। অন্যদিকে ঘোজাডাঙ্গার নিয়ম অনুসারে কোন ট্রাক আনলোড না করলে প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার টাকা করে মাশুল দিতে হয়। তাই চাঁদা না দিলে পার্কিং সিরিয়ালের নামে কৌশলে ৫০-৬০ দিন ট্রাক আটকে রাখা হয়। এতদিন আটকে থাকায় প্রতিদিন ১হাজার টাকা করে সেই ৫০-৬০হাজার টাকা মাশুল দিতে হয়। পন্য দ্রুত আনলোড করতে ও ব্যবসা টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়েই ভোমরা স্থল বন্দরের আমদানিকারকদের চাঁদা দিতে হচ্ছে। ঘোজাডাঙ্গা-ভোমরা বন্দর দিয়ে প্রতিদিনি গড়ে ৪০০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্যে ৫০ থেকে ৬০টি ট্রাক স্বাভাবিক সিরিয়ালে প্রবেশ করলেও সাড়ে ৩০০টি ট্রাক সিরিয়াল বাইপাস করে সিন্ডিকেটকে চাঁদা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফলে স্বাভাবিক সিরিয়ালের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশে ৩০ থেকে ৬০ দিন সময় নিচ্ছে। ওপারে যদি এই চাঁদাবাজি না হতো তাহলে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ভোমরায় পাথরের ট্রাক প্রবেশ করতো।
নিত্যই চাঁদাবাজির ঘটনাটি ওপারের ঘোজাডাঙ্গায় ঘটলেও আখেরে লাভ হয় দুইপারেই। কারণ এই সিন্ডিকেটের রাঘব-বোয়াল আছে দুই পারেই। ঘোজাডাঙ্গা বন্দরে চাঁদাবাজির সুযোগ করে দেন বন্দরের প্রভাবশালী সিএন্ডএফ এজেন্ট নেতারা। তাদের সাথে জড়িত আছে বন্দর আধিকারিকদের কেউ কেউ। পার্কিং স্টেশন চার্জের নামে তোলা হয় বিপুল পরিমান অর্থ। তবে তারা একা ভোগ করেনা এ চার্জ। তারও ভাগ হয়। এপারের প্রভাবশালী সিএন্ডএফ এজন্টস ও প্রশাসনের একটি অংশও হাদিয়ার স্বাদ নেয়। এদিকে এপারের কিছু সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সরাসরি অর্থ না নিলেও তাদের নিজেদের পন্যবাহী ট্রাক সিরিয়াল বিহীন পারাপার করে। সেই সংখ্যাটাও নেহায়েত কম নয়।
এই বেপরোয়া চাঁদাবাজি বন্ধে একাধিকবার উদ্যোগ গ্রহণ হলেও অদৃশ্য কারণে তা আলোর মুখ দেখেনি। বিষয়টি নিয়ে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বৈধ আটটি সংগঠন উদ্যোগ নিলেও স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষুর কাছে তা স্তিমিত হয়ে পড়ে। আমদানিকারকদের আরো একটি সংগঠন চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিলে সেই সংগঠনের নেতাকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়। তাদের বলা হয় যেভাবে চলছে সেভাবেই চলবে। চলতে বাধ্য করা হবে।
ভোমরা স্থল বন্দরে প্রধানত আমদানি করা হয় আঙ্গুর, আপেল, পিয়াজ, শুকনো মরিচ, চাল, গম, গমের ভ‚ষি, কাঁচা ভুট্টা, চায়না ক্লে, পাথর সহ প্রায় ৭৭টি পন্য তুলা, ফল, পাথরসহ বেশ কয়েকটি পন্য। এসব জরুরী পন্যে আরোপিত শুল্ক সহ বিভিন্ন খরচ পার করে যখন ভোক্তার হাতে পৌছায় তার দাম এমনিতেই বেড়ে যায়। তার উপর এই অতিরিক্ত চাঁদা দিয়ে আমদানি খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই নিত্য পন্যের দাম বেড়ে যায়।
বন্দরের এই অতিরিক্ত চাঁদা পরিশোধের প্রভাব পড়ছে যোগাযোগ খাতেও। কারণ ভোমরা বন্দর দিয়ে আমদানিকৃত পন্যের একটি বড় অংশ হলো পাথর। যা উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন স্থাপনা ও রাস্তা তৈরির প্রধান কাঁচামাল। আর এ বিষয়টিকেই টার্গেট করে পাথর আমদানিতে নজর পড়ে চাঁদাবাজ সিন্ডিকেটটির। পচনশীল পন্য না হওয়ায় কৌশলে মাসের পর মাস পাথরের ট্রাক আটকে রেখে আমদানিকারককে বাধ্য করা হয় চাঁদা দিতে। আর পাথরের ট্রাকের সিরিয়াল বাইপাসের চাঁদা সব থেকে বেশি। পাথরের ট্রাক প্রতি এ ক্ষেত্রে দিতে হয় ৫২ থেকে ৫৫ হাজার টাকা। বেশ কয়েকজন পাথর আমদানিকারক জানান, অনেকটা বাধ্য হয়ে পার্টি ধরে রাখার জন্য অতিরিক্ত টাকা দিয়ে ট্রাক বাংলাদেশে ঢুকানো হয়। এদিকে গত মার্চের ১৭ তারিখে ঠিকাদারি মালামালের উর্ধ্বগতি ও টেন্ডারের মূল্য পুনঃনির্ধারনের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধও হয়। একাধিক ঠিকাদার তাদের উন্নয়ন কাজ বন্ধ করে রেখেছেন শুধু মাত্র পাথরের অতিরিক্ত দামের জন্য।
তুঘলকি কান্ডের পরও ব্যবস্থা নেয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তবে এভাবে চলতে থাকলে বন্দরের আমদানিকারকরা বন্দর বিমুখ হবে। লোকসানের মুখে পড়বে ভোমরা স্থলবন্দর। রাজস্ব হারাবে সরকার। কাংখিত উন্নয়নও হবে স্থবির।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যেভাবে বিনামূল্যে ফেসবুকে রিচ বাড়বে
পরবর্তী পোস্ট
চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে শত শত সরকারি গাছ বিক্রির অভিযোগ

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting