দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:২১
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ব্রহ্মরাজপুরে ভূমিদস্যু মুর্শিদ আলী কর্তৃক বৃদ্ধার সম্পত্তি দখল; প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩, ২০২১
এপ্রিল ৩, ২০২১ ০ কমেন্ট 413 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে ভূয়া ওয়ারেশকাম সৃষ্টি করে ভূমিদস্যু মুর্শিদ আলী কর্তৃক এক বৃদ্ধার সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মৃত.তমেজ উদ্দীন সরদারের স্ত্রী রাবেয়া খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামীর ফুফু থাকো বিবির স্বামী আছরফ সরদার ৪০/৪৫ বছর পূর্বে নি:সন্তান অবস্থায় মারা যান। ব্রহ্মরাজপুর মৌজায় খতিয়ান নং -সিএস ৬৩৬,১৩২৯, এস-এ১৩০৯, খারিজ ১৩৫৯/১, বুজরাত, ৪১৬৪, ডিপি ২০৬৭, দাগ নং- ৬১১২, এস এ ৬১১০, জমির পরিমান ১৩২ শতক সম্পত্তি ফুফু থাকো বিবির একমাত্র ওয়ারেশ হিসেবে ভাইপো তমেজ উদ্দীন প্রাপ্ত হন। সে অনুযায়ী উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তমেজ উদ্দীন সরদার। কিন্তু তার মৃত্যুর পর ওই সম্পত্তির উপর কু নজর পড়ে বড়খামার গ্রামের মৃত. আকছেদ ঢালীর পুত্র মুর্শিদ আলী ও মো: হাসান আলী গংয়ের। থাকো বিবি’র কোন ওয়ারেশ বা আত্নীয় না হয়েও জালিয়াতির মাধ্যমে ভূয়া ওয়ারেশ সৃষ্টি করে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে অন্যত্র বিক্রয়ের পায়তারা চালিয়ে যাচ্ছে তারা। উক্ত সম্পত্তি আমাদের ফুফু থাকোর নামে হলেও জালিয়াতকারী মুর্শিদ উক্ত সম্পত্তির তার নানীর ফুফু সূর্যবানের দাবি করে আসছেন। অথচ উক্ত দাগে সূর্যবানের কোন সম্পত্তি নেই। মুর্শিদের নানীর বাড়ি দেবনগর। এখন সম্পত্তি দখলের উদ্দেশ্যে মুর্শিদ বড়খামারে বসবাস করছেন। আর সূর্যবানের পিতার বাড়ি বাঁকালে। তার পিতা মান্দার ঢালী। আর সূর্যবানের একমাত্র কন্যা আজিমন মুর্শিদর আলীর মাতা। সুতরাং সেখানে তাদের কোন সম্পত্তি নেই। আমরা ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারেশ কায়েম সনদপত্র উত্তোলন করেছি।

তিনি আরো বলেন জালিয়াতির হোতা মুর্শিদের কবল থেকে সম্পত্তি রক্ষা করতে আমরা আদালতে মামলা দায়ের করি। আদালত নিষেধাজ্ঞা জারি করে এবং ইতোমধ্যে সদর থানার পুলিশ তাদেরকে উক্ত সম্পত্তিতে না যাওয়া এবং কোন কাজ না করার নির্দেশ দিলেও মুর্শিদ, তার ভাই হাসান, বোন ফরিদা খাতুন, মৃত কাশেম সরদারের কন্যা রাশিদা, জোহরা খাতুন, মৃত ফজর আলীর স্ত্রী গ্লো খাতুন, আহম্মদ কারিকরের কন্যা হালিমা খাতুন, আছের আলীর পুত্র নুরমান, মোহর আলীর পুত্র আব্দুল আলিম ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা চালালে আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করে দেন। কিন্তু কয়েক দিন পরেই পুনরায় সেখানে কাজ শুরু করে দখলের ষড়যন্ত্র চালাচ্ছে। আমার স্বামী ১০ বছর মারা গেছেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে ভূমিদস্যুরা আমাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে মরিয়া হয়ে ওঠেছে। আমি একজন অসহায় বিধবা বৃদ্ধা মহিলা। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছি। তিনি ওই সম্পত্তি রক্ষা এবং আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আ’লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই: কাদের
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য উঠা-নামা বন্ধ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

মে ১৯, ২০২৬

প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...

মে ১৯, ২০২৬

ভোমরায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী...

মে ১৯, ২০২৬

নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও কুপ্রস্তাব...

মে ১৯, ২০২৬

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও ডেটবিহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মে ১৯, ২০২৬

বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল

মে ১৮, ২০২৬

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মে ১৭, ২০২৬

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...

মে ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting