দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ব্যাটার ক্রিজের বাইরে, ভাঙল স্টাম্প, তবু নটআউট দিলেন আম্পায়ার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 502 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ব্যাটার ক্রিজে পৌঁছানোর আগেই ফিল্ডার ভেঙে দিয়েছেন স্টাম্প। ব্যাটারও আউট বুঝতে পেরে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছেন। কিন্তু আম্পায়ার আউট না দিয়ে ব্যাটারকে ফিরিয়ে আনলেন, কারণ স্টাম্প ভাঙলেও বেলে থাকা লাইট জ্বলে ওঠেনি। তাই আইন অনুযায়ী ব্যাটার নটআউট। -এমন ঘটনাই শনিবার (২৫ মার্চ) দেখেছে ক্রিকেটবিশ্ব।

শনিবার অকল্যান্ডে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছে এমন ঘটনা। আর তার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে রানআউটের আইন নিয়ে।

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৯৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে হেনরি শিপলির বোলিং তাণ্ডবে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৭ ওভার বল করে ৩১ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

এ ম্যাচেই শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে রানআউট হলেও বেঁচে যান স্টাম্পের বেলসের ব্যাটারি ফুরিয়ে যাওয়ায়। করুনারত্নে লাহিরু কুমারার ডাকে রান নিতে গেলে নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার বল থ্রো করে স্টাম্প ভেঙে দিয়েছিলেন। আউট বুঝতে পেরে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। তবে ফুটেজে দেখা যায়, বল স্টাম্পে লাগলেও বেলে থাকা লাইট জ্বলে ওঠেনি। তাই থার্ড আম্পায়ার আউটও দেননি তাকে। আম্পায়ার তাই ব্যাটিংয়ে ডেকে পাঠান করুনারত্নেকে। যার প্রতিবাদ জানান নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।

এ সময় ধারাভাষ্য কক্ষে থাকা ধারাভাষ্যকাররাও নাকি ঠিকঠাকা ব্যাপারেটা বুঝতে পারেননি। ব্যাটার ক্রিজের বাইরে, ভেঙে গেছে উইকেট, তবু ব্যাটার কীভাবে নটআউট তা প্রশ্ন নিউজিল্যান্ডের সাবেক তারকা ও ধারাভাষ্যকার ক্রেইগ ম্যাকমিলানের। এতে খেলাটা নষ্ট হবে বলেও মত তার।

তিনি বলেন, ‘অদ্ভুত! একটা ব্যাটারি আপনার বারোটা বাজিয়ে দেবে। তবে আলো না জ্বললেও স্টাম্প থেকে বেল আলাদা হয়েছে, এটা পরিষ্কার! ব্যাটসম্যানও তো ড্রেসিংরুমের দিকে হাঁটা দিয়েছিল। সে বুঝেছিল, সে আউট। পরে তাকে ডেকে ফেরানো হলো কেন, এই সিদ্ধান্তটা বুঝতে পারছি না।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বের সবচেয়ে বড় ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস
পরবর্তী পোস্ট
মনপুরায় বালু উত্তোলনের প্রতিযোগিতায় মেতে উঠেছ দুর্বিত্তরা, প্রশাসন নিরব ভূমিকায়

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting