দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৩
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বৈকারী ইউনিয়নে জীবনের নিরাপত্তা চেয়ে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৭, ২০২১
নভেম্বর ৭, ২০২১ ০ কমেন্ট 325 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে ও তার পরিবারসহ কর্মীসমর্থকরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বয়ং নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে জামায়াত সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। এবারও আমি ২০২১ সালের নির্বাচনে নৌকা প্রতি নিয়ে প্রতিদ্বন্দিতা করছি। তিনি বলেন, গত ২৭ অক্টোবর বিকাল ৫ টায় আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ করার জন্য দলীয় লোকজনসহ আমার বড় পুত্র ইনজামুল হক ও ছোট পুত্র জহির রায়হান কাথন্ডা কয়ারপাড়া এলাকায় মিলিত হয়। এসময় হঠাৎ করেই আমার প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা কামাল  এবং জালাল উদ্দীন ও শফিকুল ইসলাম মিলনসহ ৭০/৮০জন চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী একত্রিত হয়ে তারা পাশবর্তী ঘোনা ইউনিয়নের দিক থেকে এসে আমার দুই পুত্র ও কর্মী-সমর্থকদের উপর লাঠি, চাইনিজ কুড়াল, হাতুড়ি, চাপাতি, লোহার রড়, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। উক্ত হামলায় আমার বড়পুত্র ইনজামুলের পা ভেঙে যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এছাড়া আমার ছোট পুত্র জহির রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় আমার কর্মী ইয়াছিন আলী কালু, লালমোহন সরকার, হাসিবুল হাসান সেলিমসহ ৮/১০ জন আহত হয়। আহতদের দুটি এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ২৮ অক্টোবর আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-৮০। অথচ এ ঘটনার ৫ দিন পর আমার প্রতিদ্বন্দি প্রার্থী মোস্তফা কামালের ভাই আফতাবুজ্জামান বাদী হয়ে চীফ জুডিশিয়াল আদালতে আমি ও আমার পুত্রদ্বসহ আমার ৩০ কর্মী সমর্থকের নামে পাল্টা একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, আমার মামলার ১ নম্বর আসামী মোস্তফা কামালের পিতা আবু দাউদ একজন চোরাচালানী গডফাদার ছিল। তিনি ৫ কেজি রুপাসহ বিজিবির হাতে একবার গ্রেপ্তার হন এবং দীঘদিন কারাগারে ছিলেন। এছাড়া তার নামে বাগেরহাটে একটি নারী কেলেংকারী মামলা চলমান রয়েছে। তিনি এলাকার একাধিক ব্যক্তির সম্পত্তি জাল দলিল করে তা নিজ নামে লিখে নিয়েছেন।  এছাড়া জনসাধারনের টাকায় ক্রয়কৃত বৈকারী বাজারের হাসপাতালের জমিও তিনি আতœসাৎ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, মোস্তফা কামালের কর্মী কাথন্ডা গ্রামের নজরুল ইসলাম ওরফে ধজু ডাকাত আমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্নআহবায়ক আমিনুর রহমানকে প্রকাশ্যে গালিগালাজ ও খুন জখমের হুমকি প্রদান করেছেন। তিনি আরো অভিযোগ করেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ব্যহত করার জন্য ও মানবতা বিরোধী অপরাধে জেলে থাকা খালেক মন্ডলকে বাঁচানোর জন্য স্বর্ণ চোরাকারবারী হারুন অর রশিদ জামায়াতের কাছ থেকে ব্যাপক অর্থ নিয়ে আমার নির্বাচনী এলাকায় নানা রকম সহিংসতা ও বিশৃংখলা সৃষ্টি করার জন্য বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবনকারীদের হাতে টাকা তুলে দিয়ে রাতের আধারে আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি প্রদান অব্যাহত রেখেছেন। যে কোন সময় তাদের দ্বারা আমার ও আমার পরিবারসহ আমার নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে ক্ষতিসাধন করতে পারে বলে আশংকা করছি। এ জন্য আমি ও আমার পরিবারসহ আমার নেতা-কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ও তার পরিবারসহ তার কর্মীসমর্থকদের জীবনের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানও সদস্যদের অভিষেক অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
দেশে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে-এমপি রবি

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting