দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫১
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বুধহাটায় সম্পত্তি ইজারা নিয়ে হারির টাকা না দিয়ে দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২১
মে ৩১, ২০২১ ০ কমেন্ট 424 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার বুধহাটায় মৌখিকভাবে দুই বোনের সম্পত্তি ইজারা নিয়ে হারির টাকা না দিয়ে অবৈধভাবে তা দখলের চেষ্টা ও বিক্রয়ে বাধ্য করতে চাপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মৃত ঈমান আলীর দুই মেয়ে ভুক্তভোগী খায়রুন্নেছা ও ফরিদা খাতুন। লিখিত বক্তব্যে এ সময় তাদের দুই বোনের মধ্যে ফরিদা খাতুন বলেন, আশাশুনি উপজেলার বেউলা মৌজায় বি.আর.এস ৮৬৯ নং খতিয়ানে ৪৭ শতক সম্পত্তি আমরা দুই বোন ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হই। উক্ত ৪৭ শতক সম্পত্তির মধ্যে ৩৬ শতক সম্পত্তি মৌখিভাবে বেউলা গ্রামের কেরামত আলী সরদারের ছেলে বর্তমানে সদর উপজেলার আলিপুর দিঘির পাড় এলাকার বাসিন্দা ও আলিপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম ইজারা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে উক্ত সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম আমাদের সম্পত্তির কোন হারির টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন। হারির টাকা চাইলে সেখানে আমাদের কোন সম্পত্তি নেই মর্মে হাকিয়ে দেন। এরপর আমরা উক্ত সম্পত্তি বেউলা গ্রামের বাবুল আক্তার বাবলুকে গত ২৩/০৬/২০২০ হতে ২২/০৬/২০২২ সাল পর্যন্ত ২ বছর মেয়াদে লিখিতভাবে লিজ দেই। কিন্তু উল্লেখিত পর সম্পদ লোভী সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম উক্ত সম্পত্তিতে বাবলুকে যেতে বাধা প্রদান করেন এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাদের দুই বোন এবং বাবলুকে উক্ত সম্পত্তিতে গেলে খুন জখমসহ বিভিন্নভাবে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকেন। এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হলেও কোন সমাধান হয়নি। তিনি বলেন, উক্ত সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বেউলা গ্রামের আকর শেখ ও ইমদাদুল শেখসহ কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছেন। তার বাহিনীর কারনে সেখানে আমরা বা আমাদের ইজারাদার যেতে সাহস পান না। উক্ত সম্পত্তি নিয়ে তারা প্রকাশ্যে গালিগালাজ করে এবং খুন জখমমের হুমকির ঘটনায় সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের বিরুদ্ধে আদালতে একটি নন জিআর মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ৫৩/২০। তিনি আরো বলেন, বেউলা মৌজায় উক্ত ৩৬ শতক সম্পত্তি আমরা দুই বোন কখনো কারো কাছে বিক্রয় বা হস্তান্তর করি নাই। সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের সেখানে কোন সম্পত্তি না থাকলেও সম্পূর্ণ গায়ের জোরে এবং ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন। আমরা দুই বোন অত্যান্ত নিরিহ ও অসহায় প্রকৃতির হওয়ায় উল্লেখিত পর সম্পদ লোভী সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের পক্ষে আমাদের সম্পত্তি অবৈধ দখলে রেখেছেন। উক্ত সম্পত্তির সকল বৈধ কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। আমরা নিয়মিত খাজনা দাখিলও প্রদান করে থাকি। পক্ষান্তের সেলিম রেজা ওরফে রেজাউল ইসলামের কিছুই না থাকার পরও আমাদের সম্পত্তি ফেরত না দিয়ে জবর দখল করে রেখেছেন এবং তার কাছে কম মূল্যে বিক্রয়ের জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে যাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে এ সময় তারা দুই বোন (ফরিদা ও খায়রুন্নেছা) তাদের পৈত্রিক সম্পত্তি উল্লেখিত সেলিম রেজা ওরফে রেজাউল ইসলাম ও তার ভাড়াটিয়া বাহিনীর কবল থেকে উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় বিএনপির খাদ্য বিতরণ ও দোয়া
পরবর্তী পোস্ট
জেলাভিক্তিক বাজেটের দাবিতে জাসদ সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময়

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting