দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩৭
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

বুধহাটার বকুলতলা ও কাচাবাজার বেহাল দশা

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২৩
মে ২৬, ২০২৩ ০ কমেন্ট 437 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সামান্য বৃষ্টি হলেই বুধহাটার দুটি রাস্তা হয়ে যায় চলাচলের অনুপযোগী। কোথাও দেখে বোঝার উপায় নেই সেগুলো পাকা না কাচা রাস্তা। আবার গর্তের কারণে কোথাও পানি জমে আছে। সম্প্রতি বৃষ্টির পানিতে চলাচলের সড়কে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বৃষ্টির পানিতে মাটি ভিজে সড়ক হয়েছে কাদায় একাকার। ফলে দুর্ভোগে পড়েছেন বুধহাটা মন্দির, বুধহাটা ভুমি অফিস, বুধহাটাশ্মাশনঘাট, বুধহাটা বাজারে আসা লোকজনসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ কতৃপক্ষের সদিচ্ছা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কগুলোর এ অবস্থার সৃষ্টি হয়েছে। হঠাৎ করে বৃষ্টি হলে বৃষ্টির পানিতে বুধহাটা বকুলতলার মোড় থেকে, বুধহাটা কাচাবাজার থেকে মহানন্দদের বাড়ীর মুখ পর্যন্ত বর্ষামৌসুম শুরুর আগে এ রাস্তা দুটি চলাচলের অনপোযোগি হয়ে পড়েছে। মানুষ সকল সময় আতঙ্ক গ্রস্থ তাকে কখন যেন গাড়ির চাকা পড়ে কাঁদা পানি গায়ে পড়বে এই ভয়ে। এ দুটি গুরুত্বপূর্ণ সড়ক এখন কাঁদা সড়কে পরিণত হয়েছে। বিশেষ করে দুর্ভোগের মুখে পড়েছেন মোটরসাইকেল ভ্যান চালকেরা। ঝুঁকি নিয়ে তারা মোটরসাইকেল চালাচ্ছেন। সড়কের পাশের লোকজন ও ব্যবসায়ীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এছাড়া বুধহাটা বাজার সহ আশপাশ সড়কের কিছু কিছু জায়গায় ট্রাক্টরের বহন করা মাটি পড়ে বৃষ্টির পানিতে পাকা রাস্তাগুলো কাদাময় হয়ে পড়ে। চলাচলসহ নিত্য প্রয়োজনীয় কাজে বাড়ে দুর্ভোগ। পানি বহনকারী ভ্যান চালক নাছিম বলেন, বৃষ্টির পর এ রাস্তায় সতর্কতার সাথে ভ্যান চালাতে হয়। ভ্যানের চাকা পানিতে পড়ে পানি ছিটকে গিয়ে পথচারীদের গায়ে পড়ে কিনা এই ভয়ে। কারণ গর্তে পানি জমে থাকলে বুজতে পারা যায় না। তাই সাবধানে চালাতে হয়। রাস্তার পাশে পোল্ট্রি ফিডের ােকান প্রসেনজিৎ ঘোষের। তিনি জানালেন, এই রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকা করা দরদার।রাস্তার কারনে ক্রেতা আসতে চায় না। মটরসাইকেল আরোহী প্রান্ত বলেন, বৃষ্টির কারণে রাস্তাগুলো পিচ্ছিল থাকে। এতে চলাচল করতে পোহাতে হয় দুর্ভোগ। তাই সতর্কতার সহিত গাড়ি চালাতে হয়। এছাড়া পায়ে হেটে পথচারীদেরও সাবধানে চলাচল করতে দেখা যায় কাঁদা পানি লাগার ভয়ে। ব্যবসায়ী ও বুধহাাটা দ্বাদশ শিব কালি মন্দিরের সাধারন সম্পাদক অজয় পাইন বলেন, বৃষ্টি হলে সাধারণ মানুষের পায়ে হেটে চলাচলের অযোগ্য হয়ে পড়ে কাঁচা বাজার ও বকুল তলা মোড়ের রাস্তা। স্যান্ডেল হাতে নিয়ে প্যান্ট এবং লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠিয়ে যেতে হয়। তবে জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলোর যদি এখনই কোনো ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুম তো আছেই। এজন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। তাই পথচারীদের দূর্ভোগ থেকে উত্তরণের জন্য এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু বলেন, এ রাস্তা দুটির ব্যাপারে আমি দ্রুত তম সময়ের মধ্যে সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতারণা করে ১২ লক্ষ টাকা নিয়া লাপাত্তা শিবির ক্যাডার মফিজুল
পরবর্তী পোস্ট
বিএমএসএস’র তালা উপজেলা কমিটি ঘোষণা সভাপতি-নব কুমার দে, সাধারণ সম্পাদক-অমিত পাল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

জুন ৭, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা

জুন ৭, ২০২৬

উদ্ধার করা হয়েছে গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে...

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting