দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৭
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

বিদেশ পাঠানোর আশ্বাসে ৯ যুবকের অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

কর্তৃক mirkhairul.news মার্চ ১৫, ২০২৫
মার্চ ১৫, ২০২৫ ০ কমেন্ট 247 ভিউস

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ওয়ার্কিং ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ৯ যুবক ও তাদের পরিবারের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ এক প্রতারক চক্রের বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নেয়ার কয়েক মাস অতিবাহিত হলেও কেবলমাত্র আশ্বাস ছাড়া বিদেশ যাত্রা জুটেনি প্রতারিত যুবকদের ভাগ্যে। আর হাতিয়ে নেয়া অর্থে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন প্রতারক চক্রের সদস্যরা, টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগী পরিবার গুলোর কপালে জুটছে অত্যাচার ও হুমকি। এতে করে বর্তমানে সহায় সম্বল খুঁইয়ে বিভিন্ন মহলের দারস্থ হয়েও টাকা ফেরত না পাওয়ায় সম্প্রতি ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন প্রতারিত যুবক ও তাদের পরিবারগুলো। প্রতারিতদের মধ্যে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাংবেড়িয়া গ্রামের ধীরেন্দ্র নাথ বরের ছেলে প্রশান্ত কুমার বর জানান, কয়েকমাস আগে সাংবেড়িয়া গ্রামের বাসিন্দা রুপা মন্ডল (৩০), তার স্বামী পরিচয়দানকারী যশোরের জনৈক আবির শেখ (৩৯) আমাদের গ্রামের শিক্ষিত বেকার যুবকদের তরস্কসহ বিভিন্ন দেশে নিশ্চয়তার সাথে ওয়ার্কিং ভিসায় কাজের জন্য পাঠাতে পারবে বলে আশ্বস্থ্য করেন। প্রতারকদ্বয় আমাদের গ্রামের সহজ-সরল মানুষের বিশ্বাস অর্জনের জন্য প্রতারণার অংশ হিসেবে তাদের চক্রের অপর দুই সদস্য আমাদের গ্রামের বাসিন্দা মন্ডলের ছেলে বিজন মন্ডল (২০) ও একই গ্রামের স্বপন মাখালের ছেলে শম্ভু মাখাল (২০) তুরস্কে পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আত্মগোপনে রেখে দেয় এবং তাদের দুজনকে মোটা বেতনের চাকরিতে তুরস্কে নিযুক্ত করা হয়েছে মর্মে আমাদের সামনে নাটক মঞ্চস্থ করে। প্রশান্ত কুমার বর আরও বলেন, বিজন ও শম্ভু নামের ওই চক্রের দুজনকে তুরস্কে নিয়ে ভালো বেতনের চাকরিতে নিযুক্ত করার মিথ্যা নাটক মঞ্চস্থ করার ফলে প্রতারকদ্বয়ের প্রতি আমাদের বিশ্বাস গড়ে ওঠে। কিছুদিন পর আমি আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ১০ লাখ টাকা সহ পর্যায়ক্রমে আমাদের গ্রামের মহাদেব মন্ডলের ছেলে কার্তিক মন্ডল ৫ লাখ টাকা, মোহন ভুঁইয়ার ছেলে বিকাশ ভুঁইয়া ১০ লাখ টাকা, নিরান ভুঁইয়ার ছেলে সুজন ভুঁইয়া ৫ লাখ টাকা, পাঁচু ভুঁইয়ার ছেলে লক্ষণ ভুঁইয়া ১০ লাখ টাকা, জোহর আলীর ছেলে ইয়াছিন আলী ৩ লাখ টাকা, নিতাই ঘুঘুর ছেলে মহন্ত ঘুঘু ৫ লাখ টাকা, সাবু গাজীর ছেলে মাসুম গাজী ২ লাখ ৭০ হাজার টাকা সহ গ্রামের অনেকেই প্রতারক রুপা মন্ডলে ও তার স্বামী পরিচয়দানকারী আবির শেখের হাতে জমিজমা বিক্রি করে শেষ সম্বলটুকু তুলে দিই। কিন্তু তারপর থেকেই ওই প্রতারকদ্বয় আমাদের সন্তানদের বিদেশে না নিয়ে একের পর এক তালবাহানা করতে থাকে। গত ৪ মার্চ তুরস্কে থাকা ওই চক্রের সদস্য শম্ভু মাখালকে সাতক্ষীরা শহরে ঘুরতে দেখে আমরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করি। সেসময় শম্ভ জানায় তার ও বিজন মন্ডলের তুরস্কে যাওয়াটাও প্রতারক রুপা মন্ডল এবং তার স্বামী পরিচয়দানকারী আবীর শেখের প্রতারণার নাটকের অংশ ছিল। এরপর আমরা প্রতারণার বিষয়টি বুঝতে পারি এবং তাদের কাছে টাকা ফেরত চাই। এতে করে প্রতারক চক্রটি আমাদের একের পর এক তালবাহানা ও হুমকি দেয়া অব্যহত রেখেছে। বর্তমানে আমরা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে প্রতারক রূপা মন্ডল ও তার স্বামী পরিচয়দানকারী আবীর শেখের মোবাইলে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, প্রতারণার বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে শিশু আছিয়ার গায়েবানা জানাজা  
পরবর্তী পোস্ট
তালার বীর মুক্তিযোদ্ধা শিক্ষক মাহাতাব উদ্দীনের দাফন সম্পন্ন

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting