দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:১৯
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

বাংলাদেশী রোগী আসা বন্ধ থাকায় বিপন্ন কোলকাতার অর্থনীতি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৮, ২০২০
এপ্রিল ১৮, ২০২০ ০ কমেন্ট 406 ভিউস

বাইপাস এর স্টেডিয়াম এর ধারে বিশাল সুপার স্পেশালিটি হাসপাতালই বলি, আর দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের সারি সারি ঝাঁ চকচকে হাসপাতালগুলিই বলি, লকডাউন এর ফলে বাংলাদেশ থেকে রোগী আসা বন্ধ থাকায় সবেরই নাভিশ্বাস। দীর্ঘদিন ওপিডি বন্ধ রেখেছিলো হাসপাতালগুলি, কিন্তু সরকারের নির্দেশে সেগুলি একে একে খুলছে। কিন্তু বিমান যোগাযোগ বন্ধ, চলছে না মৈত্রী ট্রেন, সড়ক পথও বন্ধ। বাংলাদেশি রোগী না থাকায় ধুঁকছে হাসপাতালগুলি। শুধু কি হাসপাতাল? এই হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল, গেস্ট হাউস, ভাতের হোটেল, মুদ্রা বিনিময় কেন্দ্র, ওষুধের দোকানগুলোও বিপন্ন বাংলাদেশের রোগী না থাকায়। শনিবার সকালে সরজমিনে দেখতে গিয়েছিলাম এইরকমই একটি সুপারস্পেশালিটি হাসপাতালে, মুকুন্দপুরে। হাসপাতালের বিখ্যাত কার্ডিওলজিস্ট বললেন, আমাদের হাসপাতালের নাম ডাক আছে হার্ট এর চিকিৎসার জন্যে। কিন্তু প্রায় পঞ্চান্ন শতাংশ রোগী আসে বাংলাদেশ থেকে।

বাংলাদেশের রোগীদের জন্যে স্পেশাল প্যাকেজও আছে। ওঁরা আসতে পারছেন না। দেখুন কেমন শুনশান। দেখলাম তাই। ওপিডি তে অন্যসময় রোগীর ভিড়ে হাঁটা দায় হয়। এদিন ওপিডি যেন ভোরের ময়দান। এই হাসপাতালের বাইরে একটি গেস্টহাউসের মালিক বললেন, একজন রোগী মানে অন্তত তিনজন সঙ্গী। আমার গেস্টহাউস কোনোদিন খালি থাকতো না। এখন দেখুন সব শূন্য। গেস্টহাউসের পাশেই একটি চা সিঙ্গারার দোকানে দেখা হলো নারায়ণগঞ্জের বদরুদ্দীন মিয়ার সঙ্গে। ফুফার হার্ট এর চিকিৎসা করাতে এসেছিলেন। লকডাউন এর দুদিন আগে অপারেশন হয়। আটকে পড়েছেন। ফুফা এখন অনেক ভালো। লকডাউন উঠলেই বাড়ি নিয়ে যাবেন। বললেন, অনেক বাড়তি খরচ হয়ে গেল। বাজেট এর বাইরে চলে গেল ব্যাপারটা। লকডাউন উঠলেও হাসপাতালগুলো ছন্দে ফিরতে আরো কয়েক মাস সময় লাগবে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুকুন্দপুর হাসপাতালের বাইরে এলে মনে হতো এক টুকরো বাংলাদেশ যেন উঠে এসেছে কলকাতায়। শনিবার বাংলাদেশের হৃদয়ের সেই শব্দ শোনা গেল না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
একান্ত অনুভূতি প্রকাশের চেষ্টা মাত্র
পরবর্তী পোস্ট
শ্যামনগর হরিনগর বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানান্তর

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting