দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫০
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে...
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১৫০ কেজি মাছসহ ৪ জন...
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন
দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...
পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...
শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
কিশোর গ্যাং প্রতিরোধ ও পরিবারের সচেতনতা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছাসাতক্ষীরা জেলা

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত-পাইকগাছায়

কর্তৃক Satnadee Satkhira মে ২, ২০২৬
মে ২, ২০২৬ ০ কমেন্ট 198 ভিউস
পাইকগাছা প্রতিবেদক:খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে খুলনা মটর শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পৌরসভা হ্যান্ড লিং শ্রমিক ইউনিয়ন, রাড়ুলী ও সোলাদানায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকালে পৌর সদরের  জিরোপয়েন্ট থেকে একটি বিশাল ভ্যান র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে কয়েকশ’ শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র‍্যালি পরবর্তী সমাবেশটি পৌরসভা শহীদ মিনারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা সভাপতি হাফেজ মাও. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মাও. শেখ কামাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। মে দিবসের লক্ষ্য অর্জনে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সাইদুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি ডা. আছাদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ আকবর আলী। উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন,ভারপ্রাপ্ত পৌর আমীর আব্দুল্লাহ আল মামুন পৌর সেক্রেটারি মাও. আব্দুল কাদির, উপজেলা ট্রেড ইউনিয়ন সভাপতি মাও. শামসুর রহমান ও সেক্রেটারি আব্দুল মোমিন পৌর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মোঃ আরজান আলী, মোঃ হারুনুর অর রশীদ, মোঃ আনিসুর রহমান, জাহিদুল ইসলাম, হাফেজ ইদ্রিস, মোঃ ফেরদৌস ও মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
 রাড়ুলী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য র‍্যালি শেষে বাঁকা বাজারে শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এসকে মহিববুল্লাহ। বক্তৃতা করেন, আজহারুল ইসলাম, সাংবাদিক আহমদ আলী বাছা, ফারুক ঢালী, এইচএম ফারুক আহমেদ, আবু সাঈদ সরদার প্রমুখ । এছাড়া সোলাদানা ইউনিয়ন ইজিবাইক ও মাহেন্দ্র মালিক সমিতি বিকালে র‍্যালি, আলোচনা সভা ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এক বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। সমিতির সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান, কিশোর কুমার মন্ডল,  ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, নাসিমা বেগম, শফিকুল ইসলাম গাজী ও নাসিমা খাতুন, সমিতির সদস্য বৃন্দ।বক্তারা শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা
পরবর্তী পোস্ট
ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting