দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৯
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বঙ্গবন্ধুর চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় আশাশুনির আমেনা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২০
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০ কমেন্ট 391 ভিউস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির অসহায় আমেনা বিবি তার স্বামীর শেষ স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া চিঠি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান বলে জানিয়েছেন। অসহায় আমেনা বিবি বলেন, বিয়ের মাত্র কয়েক বছর পর একটি ফুটফুটে কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের মৃত তফেল মোল্যার ছেলে আবুল কাসেম মোল্যা ১৯৭১সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পাক হানাদার বাহির উপর। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর শেষ দেখা হয়নি স্ত্রী ও সন্তানের সাথে।

স্বামী হারিয়ে শিশু সন্তানকে নিয়ে পথে পথে ঘুরে বেড়ানো অসহায় আমেনা বিবি স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আমেনা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি বাহিনীতে যোগদান দেওয়ায় ১৯৭১ সালের ১১কার্তিক (তখন ছিলো রোজার মাস) সকাল বেলা কোদন্ডা সড়কের কালভার্ট এর পাশে তার স্বামী আবুল কাসেম মোল্যাকে দাঁড় করিয়ে দিয়ে গুলি করে নৃশংস ভাবে হত্যা করে পাক-হানাদার বাহিনী। পরে রাতে চুরি করে স্বামীর লাশ নিজের একটি সাদা রংয়ের শাড়ি দিয়ে কাফনের কাপড় বানিয়ে দাফন করেন আমেনা বিবি।

এরপর দেশ স্বাধীনের পর একই এলাকার রনজিৎ এর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ঘটনার বিবরণ জানিয়ে একটি চিঠি লেখেন স্বামী হারা অসহায় আমেনা বিবি। চিঠির জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালিন খুলনা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পরিবারের সাহায্যার্থে আমেনা বিবিকে দুই হাজার টাকার একটি চেক প্রদান করেন। যার সাথে বঙ্গবন্ধুর লেখা তার পরিবারকে সমবেদনা জানিয়ে একটি চিঠিও ছিলো।

সেই চিঠির স্বারক নং প্র/ঐ/ক/৬-৪-৭২/শিউ/৪৫৩. তাং ২৪/০২ এবং চেক নং সি;এ ০৩৪০৫৩। পরে আশাশুনি সদরের তৎকালিন ইউপি চেয়ারম্যান আমজেদ আলীর মাধ্যমে স্বামীর মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের জন্য ২৫০টাকা পেয়েছিলেন আমেনা বিবি। তারপর থেকে এপর্যন্ত বিভিন্ন সরকারী দপ্তর ও স্থানীয় জন প্রতিনিধিদের কাছে তিনি গেলেও কোন সরকারী সহযোগিতা ও তার স্বামীর মুক্তিযুদ্ধেও স্বীকৃতি এষনও তিনি পাননি।

তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বাধীন দেশে শিশু কন্যাকে নিয়ে পথে পথে বসবাস ছিলো তার। স্বামীর বলতে কোন জায়গা ছিলো না। তার স্বামীর অন্যান্য ভাইয়েরা সরকারী জায়গায় বসবাস করতেন এবং এখনও করেন বলে জানান তিনি। বর্তমানে আশাশুনির শ্রীউলা গ্রামে তার জামাই আব্দুর রহীম সরদারের অস্থায়ী সরকারী জায়গায় নাতী নাতনীদের নিয়ে কোনরকম বসবাস করেন আমেনা বিবি।

এব্যাপারে জানতে চাইলে মৃত আবুল কাসেম মোল্যার আপন সহদর ভাই দূর্গাপুর আদর্শ গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বলেন, কোদন্ডা গ্রামের মৃত বড় পাগলা ফকিরের ছেলে জিয়াদ আলী ফকির, মেছের সানার ছেলে মফেজউদ্দীন সানা এবং আমার ভাই সহ কয়েকজন মিলে খাজরা ইউনিয়নের হাতিরডাঙ্গা ক্যাম্পে বাবর আলী কমান্ডারের নেতৃত্বে তারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলো।

এলাকাবাসীর অনেকে বলেন, আবুল কাসেম মোল্যা স্বাধীনতা যুদ্ধের সময় বাড়ি না থেকে হাতিরডাঙ্গা ক্যাম্পে তাদের এলাকার অনকে লোকজনকে নিয়ে যুদ্ধ করেছিলেন। এদিকে, দেশপ্রেমী আবুল কাসেম মোল্যার অসহায় স্ত্রী আমেনা বিবি স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে জীবনের পড়ন্ত বেলায় বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাতের শেষ আসা ব্যক্ত করেছেন।

অপরদিকে অসহায় আমেনা বিবি স্বামীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে তাকে শেষ বয়সে তার মুখে হাসি ফুটানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুজিববর্ষ পালনে অগ্রগতি পর্যালোচনা সভা
পরবর্তী পোস্ট
তুজলপুর কৃষক ও কৃষাণীদের নিয়ে সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting