দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৭
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়ী গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কোভিড-১৯ সংক্রান্ত প্রশিক্ষণ ও পরিচয়পত্র প্রদান

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২১
এপ্রিল ১০, ২০২১ ০ কমেন্ট 402 ভিউস

আইয়ুব হোসেন রানা: সাতক্ষীরার মফস্বল এলাকা সহ গ্রামীন জনপদের মানুষকে নিরলসভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলার পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তাররা। এমনকি মহামারি করোনা সংক্রমণের প্রথমদিকে যখন অনেক বিশেষজ্ঞ ডাক্তার তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছিলেন তখনো গ্রাম ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষকে সেবা দিয়েছিলেন অকুতোভয় যোদ্ধার মত। আর সাতক্ষীরার এসকল গ্রাম ডাক্তারদেরকে আরো দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি। কখনো ওষুধ কোম্পানী বা উন্নয়ন সংস্থার সহায়তা নিয়ে আবার কখনো নিজেদের প্রচেষ্টায় গ্রাম ডাক্তারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে চলেছেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় সদরের ফিংড়ী ইউনিয়নে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের কোভিড-১৯ সংক্রান্ত প্রশিক্ষণ ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

 বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার সহসভাপতি গ্রাম ডাক্তার শহিদুল ইসলাম দুলুর সভাপতিত্বে এবং ফিংড়ী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল গফফার, সদর শাখার সাধারন সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক আলামিন হোসেন, ফিংড়ী ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আনিছুর রহমান, সহসভাপতি শেখ আবুল হোসেন, বঙ্কিম চন্দ্র মণ্ডল, সাধারন সম্পাদক বিধান বিশ্বাস, সহ সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক গাউছুল আযম, কোষাধ্যক্ষ অসীম বিশ্বাস, প্রচার সম্পাদক মোত্তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী এবং নির্বাহী সদস্য শামছুজ্জামান, গোবিন্দ বাছাড়, আবু হেনা, ইমদাদুল ইসলাম, গনেষ সরকার, ইবাদুর রহমান, আনারুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাম ডাক্তারদের করোনা কালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এবং তাদের মাঝে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পরিচয়পত্র প্রদান করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ায় হিলফুল ফুজুল’র উদ্যোগে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
পরবর্তী পোস্ট
ভয়ে ভারতে আশ্রয় নিলেন মিয়ানমারের ৬ এমপি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting