দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

প্রথম আলো কলমের খোচায় রাতকে দিন আর দিনকে রাত বানায়‘‘প্রথম আলো মানেই সঠিক সংবাদ নয়’’– সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৯, ২০২৩
এপ্রিল ৯, ২০২৩ ০ কমেন্ট 543 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘প্রথম আলো মানেই সঠিক সংবাদ নয় বরং মিথ্যা গুজব ছড়িয়ে তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। প্রথম আলোর সাথে জামায়াত বিএনপি ও যুদ্ধাপরাধীদের সরাসরি সম্পর্ক আছে। ভুল তথ্য দিয়ে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। প্রথম আলোকে সর্বত্র বয়কট ও তাদের নিবন্ধন বাতিল করতে হবে’।
আজ বুধবার(৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক রাশিদুজ্জামান রাশির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদগক কাজী আক্তার হোসেন।
বক্তারা বলেন, ‘প্রথম আলোর বিরুদ্ধে আজ পর্যন্ত বহু অভিযোগ হয়েছে। ধর্ম অবমাননার মত কুরুচীপূর্ন কাজও প্রথম আলো করেছে। সম্প্রতি তারা দেশবিরোধী ষড়যন্ত্র সফল করতে কাজ করে যাচ্ছে। তারা বারবার এ ধরনের নেতিবাচক কাজ করে পার পেয়ে যেতে পারে না। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি প্রথম আলোয় কর্মরত হলুদ সাংবাদিকদের বিচারের আওতায় আনতে হবে’।
প্রথম আলোর হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন করে বক্তারা বলেন, ‘তারা দিনকে রাত আর রাতকে দিন বলতেও দ্বিধা করে না। কলমের খোঁচায় তারা সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে সত্য বানিয়ে পত্রিকায় প্রকাশ করে। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে তাদের সেই জালিয়াতি জনগন ধরে ফেলেছে। এজন্য প্রথম আলো পত্রিকা সর্বত্র বয়কট করতে হবে’।
বক্তারা আরও বলেন, সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান দেশের স্বাধীনতা নিয়ে ভুলভাল রিপোর্ট করেছেন। একটি ১০ বছর বয়সী শিশুকে টাকা দিয়ে তার ছবি তোলার পর আরেকজনের বক্তব্য ওই শিশুটির নামে ছাপিয়ে দিয়েছে যা তথ্য সন্ত্রাসের শামিল। আদতে ১০ বছর বয়সী একটি শিশু সংসার চালানো ও স্বাধীনতা সম্পর্কে কতটুকু ধারনা রাখে এই প্রশ্ন করে বক্তারা বলেন, প্রথম আলো ‘ইনফর্মেশন ইঞ্জিনিয়ারিং’ করে সংবাদ প্রচার করে। এজন্য তাদের দেওয়া তথ্যে বিশ্বাস রাখা কঠিন। সারাবিশ্বের মানুষের কাছে তারা বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারনা তৈরী করে দিচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি হুমায়রা খাতুন, জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মীর শাহিন, জাহানারা আক্তার, রাশিদা পারভিন, হামিদা সুলতানা, রহিমা বেগম সহ জেলা যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দ।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট দিবস পালন
পরবর্তী পোস্ট
ভোমরায় নির্মম নির্যাতনের শিকার ৬ বছরের শিশু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...

জুন ২৯, ২০২৬

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting