দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৬
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: তারুণ্যের সৃজনশীলতার পথ আরও বিস্তৃত করছে বন্ধুসভা

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১৬, ২০২৫
নভেম্বর ১৬, ২০২৫ ০ কমেন্ট 148 ভিউস
নিজস্ব প্রতিনিধি: দেশের তরুণদের সৃজনশীলতা বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রথম আলো বন্ধুসভা দীর্ঘ ২৭ বছর ধরে কাজ করছে। প্রযুক্তিনির্ভর এ যুগে তরুণদের চিন্তাশক্তি, মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্বগুণ গড়ে তোলায় বন্ধুসভার ভূমিকা আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন সুধীজনেরা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের গোলপাতা রেস্টুরেন্টে কেক কেটে বন্ধুসভার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এতে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিভিন্ন পেশার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সুধীজনেরা বলেন, ২৭ বছরের দীর্ঘ পথচলায় বন্ধুসভা প্রমাণ করেছে যে তরুণরা চাইলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সামাজিক–সাংস্কৃতিক উদ্যোগ, পাঠচক্র, লেখালেখি ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে বন্ধুসভার সদস্যরা তাদের অন্তর্নিহিত প্রতিভাকে জাগ্রত করছে। ভবিষ্যতেও এই গতিশীলতা তরুণদের আলোকিত পথে নেতৃত্ব দেবে।
প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি চিন্তা, সৃজনশীলতা আর মানবিকতার পাঠশালা। নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী বলেন, বন্ধুসভার পথচলা শুরু হয়েছিল তরুণদের সৃজনশীল চর্চার প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে। আজ তা দেশের সবচেয়ে বড় ও সক্রিয় তরুণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেটি আমাদের গর্বিত করে।
এসময় কুশল বিনিময় ও আলাপচারিতার মাধ্যমে অনুষ্ঠানে এক অনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। সাতক্ষীরা বন্ধুসভার বন্ধু শিরিনা আক্তারের সুরেলা গান অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি,  সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কবি স ম তুহিন, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি বিপ্লব হোসেন। এ ছাড়া  উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম, মো. হোসেন আলী, মলয় কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, বইমেলা সম্পাদক জান্নাত আলম, প্রশিক্ষণ সম্পাদক রিদয় মণ্ডল, বন্ধু হৃদিতা আজাদ নিধি, করিমুন্নেসা শান্তা, সুদীপ্ত দেবনাথ, মো. শাওন হোসাইন, ইফতে জামিল, ইমতে জামিল, সিফাত হোসেন ও শাশ্বত পার্থিব।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের সঙ্গে ৩১ দফার প্রচার চালালো শহর ছাত্রদল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১৫ বোতল মদসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting