দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

প্রতিবন্ধী হোসন মোড়লকে হুইল চেয়ার দিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবির

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২০, ২০২৩
আগস্ট ২০, ২০২৩ ০ কমেন্ট 449 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধী হোসেন আলী মোড়লকে হুইল চেয়ার দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ে শারীরিক প্রতিবন্ধী হোসেন আলী মোড়লের হুইল চেয়ার প্রদান করা হয়। চেয়ার পেয়ে দারুন খুশি প্রতিবন্ধী হোসেন আলী মোড়ল। এসময় তার শারীরিক চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ^াস দেন জেলা প্রশাসক। হোসেন আলী মোড়ল (২২) তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মৃত আব্দুল গনি মোড়লের ছেলে। বর্তমানে সে দলুয়া ব্রীজের পাশে নদীর চরে মায়ের সাথে বসবাস করেন। হোসেন মোড়ল জানান, ১০/১২ বছর আগে বিদ্যুৎ এর তারে জড়িয়ে মারাত্মক ভাবে আহত হন। চিকিৎসায় সে সুস্থ হলেও শারীরিকভাবে চিরদিনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়েন। সে নিজে বসতে পারে না সারাক্ষন তাকে শুয়ে থাকতে হয়। পরিবারের উপার্জনক্ষম এক মাত্র ভাইও কয়েক বছর আগে মারা যান। বর্তমানে বৃদ্ধ মা ও ভাবীর সংসারে কোন ভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছে প্রতিবন্ধী হোসেন মোড়ল। হোসন মোড়লের মা মলুদা বেগম জানান খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান পরিষদের দায়িত্বে থাকা কালে হোসেন আলী মোড়লকে একটি প্রতিবন্ধী কার্ড ও পরিবারে ভিজিডি একটি কার্ড করে দিয়েছিলেন। ছেলের চিকিৎসার জন্য অর্থসহায়তাও করেন তিনি। সাবেক চেয়ারম্যানের সহায়তায় সরকারীভাবে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন প্রকল্পের আওয়াতায় দলুয়া নদীর চরে জমিসহ একটি পাকা ঘর পেয়েছেন তার ছেলে হোসেন আলী মোড়ল। সে ঘরে থাকেন তারা। নিজের বলে কোন জমি নেই তাদের। খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, প্রতিবন্ধী হোসেন মোড়লের জন্য একটি হুইল চেয়ার দিতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের অবহিত করা হয়। তিনি তাকে হুইল চেযার দেযার আশ^াস দেন। রোববার দুপুরে জেলা প্রশাসক নিজেই প্রতিবন্ধী হোসেন আলীকে হুইল চেয়ার উপহার দেন। জেলা প্রশাসক এসময় তার শারীরিক চিকিৎসার সহায়তার আশ^াস দেন। এসময় খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, কলারোয়া আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, প্রতিবন্ধী হোসেনর মা মলুদা বেগম উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের গাবুরা ইউনিট কমিটি গঠন
পরবর্তী পোস্ট
দেবহাটায় সরকারী জন্ম নিয়ন্ত্রণ পিলসহ আটক এক

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting