দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২৫
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

পূজা মন্ডবে শুরু হয়েছে মায়ের আগমনীর আবাহন শেষ মুহুূর্তে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১০, ২০২৩
অক্টোবর ১০, ২০২৩ ০ কমেন্ট 697 ভিউস

লিটন ঘোষ বাপি: আগামী ১৯ অক্টোবর মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাঙালী সমাজে সনাতন ধর্মের গন্ডি পেরিয়ে শারদীয় দূর্গোৎসব সার্বজনীনে পরিনত হয়েছে। আগামী ১৪ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমনের বার্তা মর্তলোকে পৌঁছে যাবে। এখন মা আসবেন মাটির পৃথিবীতে। বাবার বাড়িতে সপরিবারে। তারই আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে। প্রকৃতির মতোই পূজা মন্ডবে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর আবাহন। ঢাকে কাঠি পড়ার আগেই কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। কিছু কাঠামোয় বাঁধা হয়েছে খড়। যারা ইতিমধ্যেই খড়ের প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শুরু করেছেন, তাঁরা এই রোদে শুকিয়ে নিতে পারছেন প্রথম প্রলেপের মাটি। আর মাটি যত দ্রুত শুকাবে ততই দ্রুত হবে প্রতিমা বানানোর কাজ। তাই হাত চালিয়ে একের পর এক মূর্তি গড়ার পাশাপাশি মৃৎশিল্পীরা রোদে মূর্তি শুকনোর কাজটাও সেরে নিচ্ছেন এই ফাঁকে। মাকে সাজানোর উপকরণ যারা বানান, তাদের ও নাকেমুখে দেখা যাচ্ছে ব্যস্ততার চাপ। এরা বিক্রি করেন মায়ের চুল, শোলার, জরির গয়না, চাঁদমালা। দিন যত এগোবে, ব্যস্ততা ততই বাড়বে। তখন রাতের ঘুম ভুলে ঝড়ের গতিতে তারের মুকুট, শোলার গয়না, ডাকের সাজে রকমারি নকশা গড়বে দশ আঙুল। সব মিলিয়ে তাই বাঙালির সেরা উৎসব আসার আগেই পুজোর গন্ধে মাতোয়ারা পুজো মণ্ডপ গুলি। সেখানে মৃৎশিল্পীদের পরিশ্রমের সঙ্গে মিলেমিশে একাকার মৃন্ময়ীর গায়ের মাটির গন্ধ। গর্জন তেলের বদলে তাঁদের ঘাম দিয়েই যে চিকমিক করে উঠবে প্রতিমার মুখ! মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ করতে আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে দেবহাটা উপজেলার ২১টি পূজা মন্ডপে চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। আগামী ২০ অক্টোবর শুক্রবার ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর দেবহাটায় উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ৭টি, পারুলিয়া ইউনিয়নে ৭টি, সখিপুর ইউনিয়নে ২টি, নওয়াপাড়া ইউনিয়নে ১টি ও দেবহাটা ইউনিয়নে ৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। আর এই পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে- কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারা বটতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, স›ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, দক্ষিণ পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কোঁড়া পাকড়াতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। এ বছর দুর্গাপূজা সম্পর্কে প্রতিমা শিল্পীদের কাছে জানতে চাইলে তারা বলেন, গত বছরের তুলনায় এই বছরে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে। অন্যান্য বছরে তুলনায় এই বছরে দুর্গাপূজায় কমপক্ষে এক মাস আগে থেকে পূজা মন্ডবে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। তাই এই বছর উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে জাঁক-জমকভাবে দুর্গাপূজা পালন করবে দেবহাটা উপজেলার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের কৃষাণ মজদুর ইউনাইটেড ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী পোস্ট
বাংলাদেশের গর্ব নাসা বিজ্ঞানী ড.মশিউর রহমান

রিলেটেড পোস্ট

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অক্টোবর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting