দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৯
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

পাটকেলঘাটায় তিন সরকারী কর্মকর্তার মোটরসাইকেল চুরি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১০, ২০২৩
জুলাই ১০, ২০২৩ ০ কমেন্ট 322 ভিউস

কিশোর কুমার: পাটকেলঘাটায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই সরকারী কর্মকর্তার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার (১০ জুলাই) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজারের ছিদ্দিকিয়া মাদ্রসার পাশের নিজাম ভূঁইয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা আশপাশের সকল সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটানাস্থল পুরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ। ভুক্তভোগীরা হলেন, পাটকেলঘাটা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) লিটন শেখ, এসিল্যান্ড অফিসের নৈশ প্রহরী তারিকুল ইসলাম ও সাতক্ষীরা সহকারী জজের স্টোনোগ্রাফার নাসির হোসেন। সরেজমিনে গেলে পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক নিটন শেখ জানান, তিনি চাকুরী সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার পাশে নিজাম ভুইঁয়ার বাসায় ভাড়া থাকতেন। রাতে থানার কাজ সেরে প্রতিদিনের মত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ওঠে দেখেন তিনি সহ একই এ্যাপাটমেন্টেরর তরিকুল ইসলাম ও নাজির হোসেন নামে দুই সরকারী কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়ে গেছে। ভূমি অফিসের কর্মচারী তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আমরা নিজতালায় গাড়ী রেখে উপরে ঘুমাই। নিচে কেউ থাকে না, এই সুযোগে রাতের কোন এক সময় চোরেরা গেটের তালা ভেঙ্গে পাটকেলঘাটা থানার এসআই লিটন শেখের পালসার, আমার টিভিএস ও অপর ভাড়াটিয়া নাসির উদ্দীনের ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। পরে ফজরের আজানের সময় নামাজ পড়তে উঠলে বিষয়টা নজরে আসে। তিনি আরো জানান, চোর চক্রটি সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। এছাড়া ক্যাশ বাস্কে থাকা সামান্য কিছু টাকা, একটি ব্যাটারী, মাউস নিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মাহামুদ হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি ইইউ: ওবায়দুল কাদের
পরবর্তী পোস্ট
শার্শায় এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

তালায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting