দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩১
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পরিবেশ বান্ধব জেলা প্রশাসকের কার্যালয়, বনজ বৃক্ষে ভরা উদ্যান

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৫, ২০২০
আগস্ট ১৫, ২০২০ ০ কমেন্ট 419 ভিউস

আহাদুর রহমান: রাস্তার দু’ধারে গাছের সারি। এক একরের বেশি জায়গা জুড়ে সারি সারি বিভিন্ন জাতের বনজ বৃক্ষ। বলছি ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’র রূপকার জেলা প্রশাসকের কার্যালয়ের কথা। এ রকম উদ্যান জেলা প্রশাসকদের কার্যালয়ে খুব কমই আছে।
কম বেশি সাড়ে পাঁচশ’র অধিক বনজ গাছ আছে এখানে। প্রধানত মেহগনি, শিশু, দেবদারু, ইউক্যালিপটাস, নারিকেল, সুপারি গাছ এখানে আছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষের আনাগোনা এ জায়গায়। জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতে প্রতিদিন কয়েক হাজার মানুষের আগমন ঘটে। যাদের বেশির ভাগের অপেক্ষা বা বিশ্রামের জায়গা হিসেবে ব্যবহৃত হয় এ উদ্যানটি। তবে সমস্যা হয় বর্ষা মৌসুমে। বর্ষার পানি নিষ্কাশনের পথ না পেয়ে জমা হয় এখানে। তখন ভোগান্তি পোহাতে হয় কাজ মেটাতে আসা ব্যাক্তিদের। পানি জমে এ উদ্যানের বেশ কিছু গাছ মরেও গেছে।

মূল উদ্যানে ছিল প্রায় তিন শতাধিক গাছ। পানি জমে মরতে মরতে এখন আর ২২৭টি আছে। এছাড়াও রাস্তার ধারে লাগানো ছিল প্রায় দুই শতাধিক গাছ। এখন অবশিষ্ট আছে ১৪২টি।

জেলা জজ কোর্টে আসা আব্দুল্লাহ আল মামুন জানান, যখনই এখানে আসি এই গাছের ছায়ায় এসে বসি। এখানে বসলেই মনে শান্তি পাই। একটু ভীড় থাকলেও ভাল লাগে। কিন্তু এখন এখানে দাঁড়ানোর মত পরিবেশ নেই। সবখানে কাদা আর পানি।

বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কোর্ট শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনোরঞ্জন বন্দোপাধ্যায় জানান, উদ্যানটিতে প্রতিদিনই বহুমানুষের ভীড় হয়। প্রত্যেক বর্ষার সময় দেখি একদিন বৃষ্টিপাত হলে দুই থেকে তিনদিন পানি জমে থাকে। তখন সবারই ভোগান্তি হয়। এ ছাড়াও জমা পানির কারনে মশারও উপদ্রব লক্ষনীয়। তবে যদি উদ্যানটিতে বালি বা মাটি ফেলে ভরাট করা হয় তাহলে হয়তোবা এ সমস্যা থেকে পরিত্রান পাওয়া যাবে।

জেলা নাগরিক কমিটির সদস্য জহুরুল কবীর জানান, জায়গাটি খুবই পরিবেশবান্ধব। অনেক রকম বনজ বৃক্ষ আছে এখানে। মূলত: নিচু জায়গা হওয়ার কারণে এখানে পানি জমে। সেই সাথে অব্যবস্থাপনার ফলে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। গাছও মারা যাচ্ছে, সাথে পাশের রাস্তাটিও নষ্ট হচ্ছে। এখানে বাচ্চারা বিকালে খেলা করত যা এখন বন্ধ। কোর্টে আসা মানুষরা এখানে বিশ্রাম নিত যা আপাতত বন্ধ। তবে জায়গাটি ভরাট করলে হয়তো পরিস্থিতির উত্তোরণ ঘটতো।

অফিস পাড়া হিসেবে পরিচিত জেলা প্রশাসক ও জেলা জজ আদালতের সম্মুখে অবস্থিত এ উদ্যানটি জেলার সকলের কাছেই প্রিয় একটি জায়গা। উদ্যানটির জমা পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে অথবা মাটি বা বালি দিয়ে উঁচু করলে হয়তো এ পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়া যাবে। এখানে আসা দর্শনার্থিরা এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রাম পতেঙ্গার গাভী ইলিয়াছের অপকর্মের ইতিকথা
পরবর্তী পোস্ট
ধোনি যুগের অবসান

রিলেটেড পোস্ট

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting