দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৫
সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ; সংবাদ সম্মেলনে অভিযুক্তের...
শ্যামনগরে পিক-আপ ভর্তি ঝিনুক সহ এক পাচারকারী আটক
সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...
শ্যামনগরে এমপির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি সিপিবির

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৯, ২০২৩
আগস্ট ১৯, ২০২৩ ০ কমেন্ট 558 ভিউস

জাতীয় ডেস্ক: বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা মোড়ে কোতোয়ালি থানা সিপিবির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
কোতোয়ালি থানা সিপিবির সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন-সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদুল ইসলাম, সদস্য রেখা চৌধুরী, রাশিদুল সামির, যুব নেতা অভিজিৎ বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধু ক্ষমতায় যেতে চায় কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির ওপর ভর করে মসনদে বসতে চায়। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। সারাদেশে বাজারে আগুন জ্বলছে। দেশের বিপুল অংশের শ্রমজীবী মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। গোটা বাজার আজ গুটিকয়েক ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মানুষের মধ্যে উদ্বেগ- উৎকণ্ঠা।
হামলা, মামলা ও নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল-মিটিং ও বাকস্বাধীনতা নেই। এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে।
বক্তারা বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এখন আমাদের দেশে নেই। বর্তমান সংসদ না ভেঙে নির্বাচন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। যে নির্বাচন ব্যবস্থা, টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক কারসাজির খেলা সরকারগুলো বহাল রেখেছে তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটার কোনো সুযোগ নেই। এ ভোটের নামে প্রহসন, গদি পরিবর্তন জনগণের জীবনমানের অবস্থার কোনো পরিবর্তন হয় না। কাজেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। পুরো ব্যবস্থা বদল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাচারের টাকা ফেরত এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিপিবি নেতারা।
দেশের এ সংকটময় সময়ে কমিউনিস্ট পার্টিকে সর্বোচ্চ শক্তি নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাচারের টাকা ফেরত আনা এবং সাম্রজ্যবাদী ও আধিপত্যবাদী, বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর বিরুদ্ধে তীব্র গণসংগ্রাম গড়ে তুুুুলতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলিপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে বিএনপির কমিটি থেকে অব্যাহতি গ্রহণ
পরবর্তী পোস্ট
সিন্ডিকেট করে ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়েছেন: ক্যাব

রিলেটেড পোস্ট

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

AIUB ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শ্যামনগরের সাইফ

জুলাই ১৯, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জুলাই ৪, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting