দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৫
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক রেজাউল করিম মিঠু

কর্তৃক kobirubel.satnadee মে ২৯, ২০২৩
মে ২৯, ২০২৩ ০ কমেন্ট 767 ভিউস

সাতনদী ডেস্ক: সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক রেজাউল করিম মিঠু। শনিবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ২৩টা ১৫ মিনিটে ডাক্তার তার মৃত্যুর কথা নিশ্চিত করেন। ইন্না লিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও ১২ বছর ও সাড়ে ৩ বছর বয়সী দুই কন্যা সন্তানের পিতা। সাংবাদিক রেজাউল করিম মিঠু ২০০১ সালে সাংবাদিকতা শুরু করেন। এরপর সাপ্তাহিক ঝড়, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক কালের চিত্র, দৈনিক সাতনদী, দৈনিক রাজপথের দাবি, দৈনিক জন্মভূমিসহ বিভিন্ন পত্রপত্রিকায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ফ্রান্সে যাওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক সাতনদী পত্রিকায় মফস্বল বার্তা সম্পাদক হিসেবে সাংবাদিকতা করতেন এবং ইউনিয়ন পরিষদের কাউন্সিলরও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি স্টুডিও ব্যবসা করতেন। এছাড়া ভাগান্বেষণে তিনি সুদূর ফ্রান্সে যান। সেখানে কয়েক মাস যেতেই তিনি হার্টের সমস্যায় আক্রান্ত হন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় তিনি সেখানে অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে বিরাজ করছে পাথরের নীরবতা। অবুঝ দুই কন্যা শিশু, স্ত্রী আর বৃদ্ধা মাতাসহ ভাই-বোনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে। সহকর্মীদের মাঝে বিরাজ করছে শোকের মাতম। একজন দক্ষ সংগঠক ও সংবাদকর্মী এমআর মিঠুর মৃত্যুতে দৈনিক সাতনদী পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত ঈদ-উল ফিতরের ২ দিন পর গত ২৪ এপ্রিল বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্যারিসের ঝধরহঃ ঙঁবহ তে অবস্থিত ঐড়ঢ়রঃধষ ইরপযধঃ @ গবফরপধষ ঈড়ষষবমব হসপিটালের জরুরি বিভাগে নেওয়া হয়। ডাক্তাররা তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে স্থানান্তর করে এবং লাইফ সাপোর্ট মেশিনের মাধ্যমে তার হার্ট সচল রাখা হয়। ডাক্তার জানিয়েছিলেন, তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। তবে, বাঁচার সম্ভাবনা খুবই কম। কিন্তু, আল্লাহ রাব্বুল আলামিনের অপার মহিমায় দীর্ঘ ১৮ দিন পর গত ১০ মে তার জ্ঞান ফেরে। চোখ মেলে তাকায় সে। ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যায় সে। খুলে ফেলা হয় লাইফ সাপোর্ট মেশিন। গত ১৩ ও ১৪ই মে সে আমাদের সঙ্গে কথাও বলে মোটামুটি ভালোভাবে। যদিও ডাক্তারেরা আমাদের জানাচ্ছিলেন, তার অবস্থা তখনও আশঙ্কামুক্ত নয়। গত ১৫ মে ২০২৩ (সোমবার) সকালে ডাক্তার জানান, তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে এবং আমাদের হসপিটালে যেতে বলা হয়। যেয়ে দেখি তাকে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয়েছে এবং তার সেন্সও নাই। ডাক্তার জানালেন, তার হার্ট ফাংশন করছে না, তাই, আবারও হার্ট ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হার্ট খুঁজছেন। এরপর, গত ২৭ মে বিকেলে হসপিটাল কর্তৃপক্ষ ফোন করে দ্রুত হসপিটালে যেতে বলেন। যেয়ে দেখি তার অবস্থা একেবারে খারাপ। এ দিন তার হার্ট ট্রান্সপ্লান্ট/ প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু তারপর থেকে তার অবস্থার অবনতির দিকে। ডাক্তার জানালেন, ক্লিনিক্যালি ডেড। এরপর ১১টা ১৫ মিনিটে লাইফ সাপোর্ট মেশিন খুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার লাশ দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ভগ্নিপতির ছোড়া পেট্রল-আগুনে ঘুমন্ত শ্যালকসহ অগ্নিদগ্ধ-৩, আটক ১
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মে ৭, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি  ১ম...

মে ৩, ২০২৬

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

মে ২, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র্যালি...

মে ১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting