দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২২
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা সদর

নাশকতার মামলায় ১৫ বিএনপি নেতাকর্মী জেল হাজতে

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৪, ২০২২
নভেম্বর ১৪, ২০২২ ০ কমেন্ট 518 ভিউস

নিজস্ব প্রতিবেদক: নাশকতার মামলায় ১৫জন বিএনপি নেতা কর্মীর জামিন নাথমঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ
দেওয়া হয়েছে । সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আল আমিন আল রাজী জামিন আবেদন শুনানী শেষে এ আদেশ দেন। জাামিন না,মঞ্জুর হওয়া আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউপিথর সাবেক চেয়ারম্যান ও বাজারগ্রাম রহিমপুরের শেখ এবাদুল ইসলাম, একই উপজেলার পারুলগাছা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর গ্রামের মোঃ জালালউদ্দিন গাজী, একই গ্রামের হাফিজুর রহমান সাঁফুই ওরফে হুকুম সাঁফুই, মৌতলা গ্রামের কাজী মোফাজ্জেল কবীর ওরফে পলাশ, কুশুলিয়া গ্রামের কাজী হুমায়ুন কবীর ডাবলু, রতনপুরইউনিয়নের রফিকুল ইসলাম বাবু, গোবিন্দপুর গ্রামের ডাঃ রফিকুল ইসলাম বাবু, মৌতলা গ্রামের শেখ আলমগীর হোসেন,
মোমরেজপুর গ্রাামের আক্তার“জ্জামান বাপ্পি, একই গ্রামের সৈয়দ হাসানত আলী, দুলাবালা গ্রামের মোঃ আব্দুস সবুর, দুদলী গ্রামের সৈয়দ হেমায়েত আলী, বাজারগ্রাম রহিমপুরের মোঃ রেদওয়ান ফেরদৌস রনি, মুকুন্দপুর গ্রামের মোঃ শহীদুল ইসলাম ওরফে মোঃ বদিউজ্জামান।
মামলার বিবরনে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী স্থানে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠককালে পুলিশ বিএনপি নেতা দক্ষিণ পলাশপোলের শেখ তারিকুল হাসান, কালিগঞ্জের বাজারগ্রাম কাশেমপুরের শেখ মোঃ নুরুজ্জামান, বাজারগ্রামের হাফিজুর রহমান ও ফতেপুরের শাহীনুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কালিগঞ্জ থানার উপপরিদর্শক আশীষ কুমার ঘোষ বাদি হয়ে গ্রেপ্তারকৃত চারজনসহ ২৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বির“দ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের
১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত জামিন নামঞ্জুর হওয়া প্রথমাক্ত সাত জন ও শেষ আটজন গত ৪ অক্টোবর মহামান্য
হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খায়রুল আলমের আদালতে পৃথক দুথটি ক্রিমিনাল মিস কেস করে অগ্রিম জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে তাদেরকে আগামি ছয় সপ্তাহের মধ্যে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। সে অনুযায়ি তারা তাদের আইনজীবীর মাধ্যমে সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক চাঁদ মোহাম্মদ আল আমিন আল রাজী জামিন আবেদন নাথমঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে জামিন নাথমঞ্জুর হওয়া আসামী শেখ এবাদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১০ সেপ্টেম্বর বিকেলে তারা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ শ্রীপুর বাজার এলাকা থেকে শেখ তারিকুল হাসানসহ চারনজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে ও গ্রেপ্তারকৃত চারজনসহ ২৮ জনের নামে পুলিশ নাশকতার মামলা
দেয়। গ্রেপ্তারকৃত চারজন গত ১৬ অক্টোবর হাইকোর্ট থেকে জামিনাদেশ পান।আসামীপক্ষে মামলাটির শুনানীতে অংশ নেন অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী
প্রমুখ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন
পরবর্তী পোস্ট
শ্যামনগরের ঝাপা কালিমন্দিরে বিশৃঙ্খলা: ১৫ দিনেও কোন আসামী গ্রেপ্তার হয়নি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting