দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৪৯
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নড়াইল

নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূর পিটিয়ে হাত ও কোমর ভেঙ্গে নির্যাতন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 411 ভিউস

নড়াইাল সংবাদদাতা:

নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ মার্চ) নড়াইল সদরের পায়েকমারি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিকেলে দিকে হঠাৎ করে শ্বশুর-শাশুড়ি-স্বামী মিলে গৃহবধূকে জানোয়ারের মত পিটাতে থাকে, ভুক্তভোগীর চিৎকার চেচামেচি শুনে গুরুতর আহত বেহুশ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রতিবেশীরা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

উদ্ধারকারী আনোয়ার,জাহাঙ্গীর,জাবের আলী জানান, চিৎকার চেচামেচি শুনে ঘটনা স্থলে যেয়ে আহত গৃহবধূকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিস প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন এবং পরিক্ষা নিরিক্ষা শেষে দেখা যায় আঘাতের কারণে কেমর ও বাম হাতের হাড় ফেটে গেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে সদর উপজেলার পায়েকমারি গ্রামের মালিক মোল্যার ছেলে নূর আলমের সঙ্গে একই গ্রামের আবু হানিফ মোল্যার মেয়ে মিতু খানমের ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী নূর আলম ও তার পরিবার নানা ভাবে চাপ দিয়ে ব্যবসার কথা বলে মেয়ের বাবার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মেয়ের বাবা বিদেশ থাকায় সুবাদে মেয়ের সুখের কথা চিন্তা করে জামায়ের সকল আবদার পুরণ করেন। বর্তমানে তিনি দেশে থাকায় জামায়ের চাহিদামত টাকা দিতে না পারায় মেয়ের ওপর নির্যাতনে মাত্রা চরম আকার ধারণ করেছে।

ভুক্তোভোগী মিতু খানম জানান, আমার একটা ছেলে ও একটা মেয়ে আছে, ১৬ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। প্রতিনিয়ত নানা অজুহাতে শ্বশুর-শাশুড়ি মারধোর করে টাকা পয়সা চাই। কিছুদিন আগেও আমার বাবার কাছ থেকে দেড় লাখ টাকা এনে মটরসাইকেল কিনে দিয়েছি। কিছুদিন যেতেনাযেতে আবারো টাকার দাবী করে, টাকা দিতে নাচাইলেই মারধোর শুরু করে। গতকাল বিকেলে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে মারতে থাকে একপর্যায়ে বেহুশ হয়ে পড়ি। পরে জানতে পারি প্রতিবেশীরা উদ্ধার হাসপাতালে নিযে ভর্তি করেছে।

প্রতিকার চেয়ে মেয়ের বাবা আবু হানিফ নড়াইল সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ সকল অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ভুক্তোভোগীর স্বামী নুর আলমের ০১৯০২৮৬৮৭৫৭ নাম্বারে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাঁচ দিনে রাজস্ব ফাঁকি পাঁচ কোটি টাকা
পরবর্তী পোস্ট
বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার অনুমোদন, সভাপতি শামীম, সম্পাদক সেলিম

রিলেটেড পোস্ট

ধুলিহরে নতুন বউ ফেরত ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চুর...

জানুয়ারি ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা

জানুয়ারি ২১, ২০২৫

জেলা জেএসডির শোক

জানুয়ারি ২০, ২০২৫

সাতক্ষীরা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ক্যামেরাম্যানদের উপর হামলা

জানুয়ারি ৭, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন

জানুয়ারি ৫, ২০২৫

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জানুয়ারি ৪, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting