দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৫
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

পাঁচ দিনে রাজস্ব ফাঁকি পাঁচ কোটি টাকা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 2372 ভিউস

*ভোমরা কাস্টমের ৯ কর্মকর্তা সাময়িক বরখাস্ত;
*মোটা টাকা ভাগ নিয়েছে রাজু-মাকছুদ;

আহাদুর রহমান জনি: পাঁচ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে সাময়িক বরখাস্ত হলো সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ৯ কর্মকর্তা। উচ্চ ডিউটি মূল্যের পণ্যের ট্রাকে ওজন কম দেখিয়ে পাঁচ দিনে সরকারের পাঁচ কোটি টাকার রাজস্ব ভাগাভাগি করার অভিযোগ আছে কাস্টম কর্মকর্তা ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
একাধিক গোয়েন্দা সংস্থার নজরদারিতে বিষয়টি ধরা পড়লে গত ১৪ মার্চ ৯জন কর্মকতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আব্দুল হাই, মো জমির সহ তিনজন আরও এবং মিলন ও অপূর্ব সহ ছয়জন এআরও এ রাজস্ব ফাঁকির ঘটনায় বরখাস্ত হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে রহস্যজনক কারণে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি অস্ট্রেলিয়ায় এবং সাধারণ সম্পাদক চিকিৎসাজনিত কারণে এসোসিয়েশনে আসেনি।
অনুসন্ধানে জানা যায়, ইতোপূর্বে বেশ কয়েকবার কাস্টম কর্মকর্তা ও ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সহায়তায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আমদানির চেষ্টা করা হয়। তবে ৯ মার্চ থেকে পরষ্পর যোগসাজসে ঢালাও ভাবে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয় ভোমরা কাস্টমের কর্মকর্তারা। এ জন্য পাঁচদিনে সরকারের রাজস্ব ক্ষতি হয় প্রায় ৫ কোটি টাকা। যেসব পন্যে ডিউটি ফি বেশি সেসব পন্যের ওজনে ৫০ভাগ ছাড় দিয়ে পন্যের ডিউটি নির্ধারণ করে এ চক্র। এর মধ্যে গত ৯ মার্চ তারিখে আমদানি করা হয় আনার ৬ ট্রাক(প্রতি ট্রাকে ২২টন), আঙুর ৩ ট্রাক(প্রতি ট্রাকে ২২টন) ও পাথার ১৬২ ট্রাক (প্রতি ট্রাকে ৪৫-৫০টন), ১১ মার্চ তারিখে আনার ৪ ট্রাক, আঙুর ৫ ট্রাক ও পাথার ৭৪ ট্রাক, ১২ মার্চ তারিখে আনার ১ ট্রাক, আঙুর ৩ ট্রাক ও পাথার ১৫৩ ট্রাক, ১৩ মার্চ তারিখে আনার ২ ট্রাক, আঙুর ৪ ট্রাক ও পাথার ১২৪ ট্রাক, ১৪ মার্চ তারিখে আনার ৩ ট্রাক, আঙুর ২ ট্রাক ও পাথার ১২৩ ট্রাক মালামাল ডিউটিতে ৫০ভাগ ছাড় দিয়ে আমদানি করতে দেওয়া হয়। এই ৫০ ভাগ রাজস্বের ফাঁকি দেওয়ার সুযোগ করে দিয়ে পরস্পর যোগসাজসে কোটি কোটি টাকা পকেটস্থ করেছে কাস্টম কর্মকর্তারা। অন্যদিকে কোটি টাকা ভাগ পেয়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু ও এএসএম মাকসুদ খান। পুরো ঘটনা একাধীক গোয়েন্দা সংস্থার চোখে পড়লে এ সংক্রান্তে সংশ্লিষ্ট দপ্তরে তারা অভিযোগ করলে ১৪ মার্চ তারিখে তোলপাড় শুরু হয় ভোমরা স্থলবন্দরে। ঘটনা সামাল দিতে কাস্টম তার ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। অন্যদিকে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ হারিয়ে পরদিন থেকেই আমদানি কমিয়ে দেয় সুযোগ সন্ধানী আমদানিকারকরা। ফলে নামমাত্র আনার ও পাথর আমদানি করা হয়। মার্চের ৯, ১১, ১২, ১৩ ও ১৪ তারিখে মোট আমদানির মধ্যে আনারে দেড় কোটি, আঙুরে দেড় কোটি ও পাথরে দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়। অন্যদিকে খেজুর, রসুন, শুকনা মরিচ, হলুদ সহ অন্যান্য পণ্যে আরও প্রায় ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়। যোগসাজসের মাধ্যমে সব মিলিয়ে পাঁচ দিনে পাঁচ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে আমদানিকারক, কাস্টম কর্মকর্তারা ও সিএন্ডএফ এজেন্টেস্ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ বিষয়ে কাস্টমের ডিসি নেয়ামুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কেন বরখাস্ত হয়েছে সেটা অথরিটি বলতে পারবে। আমি সচিবের সাথে মিটিংয়ে আছি, কথা বলতে পারবোনা।’
সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু ও সাধারণ এএসএম মাকসুদ খানের ফোন নম্বরে এ অভিযোগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য চেয়ে হোয়াটসএপে ভয়েস ম্যাসেজ দিলেও কোন উত্তর দেননি তারা। তবে ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সাথে কথা হলে তিনি জানান, ‘আমি এ ঘটনার কথা শুনেছি। ঘটনাগুলো ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশনে ছিলেন। তারাই ভাল জানেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ‘৯ (মার্চ) তারিখ থেকে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল আমদানির সুযোগ করে দেয় কাস্টমের কিছু কর্মকর্তা। ১৪(মার্চ) তারিখে এ নিয়ে তোলপাড় শুরু হলে ৯ কর্মকর্তা বরখাস্ত হয়। তবে যতদূর জানি শুল্ক ফাঁকির এ বিপুল টাকার ভাগাভাগি মনপূত না হওয়ায় ধরা পরে ওই কাস্টমের কর্মকর্তারা। বন্ধ হয় শুল্ক ফাঁকি।’

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কর অফিসার সাইফুদ্দিননের অসাদাচরনের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা প্রতিবাদ
পরবর্তী পোস্ট
নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূর পিটিয়ে হাত ও কোমর ভেঙ্গে নির্যাতন

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting