দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৩
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

নগরবাসীকে মশা থেকে স্বস্তি দিতে পদক্ষেপ নেয়া হবে – খুলনা সিটি মেয়র

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২১, ২০২০
জুলাই ২১, ২০২০ ০ কমেন্ট 437 ভিউস

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরবাসীকে মশা থেকে স্বস্তি দিতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে। এজন্য কেসিসির পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। ডেঙ্গু মশা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

মেয়র আজ মঙ্গলবার সকালে নগরীর নিরালা আবাসিক এলাকা মোড়ে নিরালা আবাসিক জনকল্যাণ সমিতির উদ্যোগে মশা নিধনের দু’টি ফগার মেশিনের উদ্বোধনকালে এসব কথা বলেন। এক লাখ ৭০ হাজার টাকায় ফগার মেশিন দু’টি ক্রয় করে জনকল্যাণ সমিতি।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিদিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। নিজ নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করলে ডেঙ্গুমশা থেকে রক্ষা পাওয়া যাবে। মেয়র আরও বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। করোনার মেডিসিন এখন পর্যন্ত আবিস্কার হয়নি। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলে, মাস্ক ব্যবহার এবং বার বার হাত ধুতে হবে।

নিরালা আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক শেখ আবেদ আলী, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সিকদারসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র বানরগাতি বাজারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে উদ্বোধন এবং ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে একশত অসহায় ও দুস্থদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দুপুরে তিনি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা প্রেসক্লাব সম্মেলনকক্ষে করোনায় আক্রান্ত অক্সিজেন ও মেডিসিন সেবায় রোটারি অব খুলনা প্যারাগণের উদ্যোগে এবং খুলনা জেলা পরিষদের সহায়তায় শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন।

শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রধান উদ্দেশ্য করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা, গরীব ও অসহায় করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ঔষধ সরবরাহ এবং গরীব ও অসহায় রোগীদের জন্য লকডাউন চলাকালীন জরুরি নিত্যপ্রয়োজনীয় সমগ্রী বিনামূল্যে বিতরণ করা। করোনাকালে এই ক্লাবের উদ্যোগে একশত পাঁচটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের গভর্নর মোঃ রুবায়েত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি অব খুলনা প্যারাগণের সভাপতি ডাঃ সুবেদ মন্ডল, সহসভাপতি শেখ আবু হানিফ, মোঃ মহিদুল ইসলাম টুটুল, আশিষ দে, মোঃ ফরহাদ আহমেদসহ রোটারি অব খুলনা প্যারাগণের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় রাজাবাবু ষাঁড়ের দাম ৪ লক্ষ টাকা
পরবর্তী পোস্ট
কালুরঘাট সেতুতে দুর্নীতির অভিযোগে রেলওয়ে জিএমকে লিগ্যাল নোটিশ

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting