
মো. শাহিনুর রহমান শাহিন,ক্রাইম রিপোর্টার: বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, আসন্ন নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজন পরিচিত মুখের নাম স্থানীয়ভাবে বেশ আলোচনায় রয়েছে।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান মহব্বত আলি সরদার, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি।
এছাড়া মাঠপর্যায়ে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডায় নির্বাচনকে ঘিরে আলোচনা ক্রমেই জমে উঠছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, সুশাসন, রাস্তাঘাটের উন্নতি, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠন এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
তরুণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে বাড়ছে আগ্রহ।
তবে এখনো তফসিল ঘোষণা না হওয়ায় সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়ে মুখ না খুললেও তাদের অনুসারীরা সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন। নির্বাচন ঘিরে নগরঘাটা ইউনিয়নের সর্বত্র ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

