দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৫
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

দেশে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে-এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৭, ২০২১
নভেম্বর ৭, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

নিজস্ব প্রতিবেদক: রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় এমপি রবি বলেন,“সাতক্ষীরা জেলার মাটি খুবই উর্বর। সব ধরনের ফসল ভাল ও বেশি উৎপাদন হয়। আমাদের দেশের কৃষকরা কষ্ট করে অধিক ফসল উৎপাদন করে বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পুন্নতা অর্জন করেছে। দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে। দেশে অনেক দুর্যোগের পরও মহান আল্লাহ পাক আমাদের অনেক ভাল রেখেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষদের খুবই ভালবাসতেন সেজন্য তিনি বাকশাল তৈরী করেছিলেন। বাকশালের মানে কৃষক শ্রমিক লীগ। দেশের জনগণ কিভাবে ভাল থাকে সেই কথা ভেবেই জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমাদের মানুষিকতার প্রয়োজন। দেশের এত উন্নয়ন হওয়া স্বর্তেও এক শ্রেণির মানুষ উন্নয়ন দেখতে পায়না। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস.এম খালিদ সাইফুল্লাহ। কর্মসূচি ব্রিফিং করে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬৫০ জন গম চাষী প্রত্যেকের মাঝে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়,  ২৫০ জন ভূট্টা চাষী প্রত্যেকের মাঝে ২ কেজি করে ভূট্টা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়,  ৯৫০ জন সরিষা চাষী প্রত্যেকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, সদর উপজেলার ৫০জন খেসারী চাষী প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ এবং ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার, উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, ইউনিয়ন কৃষি অফিসার আব্দুস সাত্তার ও ইউনিয়ন কৃষি অফিসার আনিছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বৈকারী ইউনিয়নে জীবনের নিরাপত্তা চেয়ে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সোনাটিকারী আজিমুশ^ান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting