দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪১
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে...
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১৫০ কেজি মাছসহ ৪ জন...
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন
দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...
পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...
শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
কিশোর গ্যাং প্রতিরোধ ও পরিবারের সচেতনতা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে চাই: জামায়াতের চেয়ারম্যান প্রার্থী-মাওলানা রুহুল আমিন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০ কমেন্ট 31 ভিউস
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ১ নম্বর কুলিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো: রুহুল আমিন পেশায় একজন শিক্ষক এবং দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর রাজনৈতিক সংগ্রাম, বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচিত হলে ইউনিয়নবাসীর কল্যাণে নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ চড়াই-উতরাই ও হয়রানিমূলক মামলার শিকার হওয়ার মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরে  তিনি বলেন, “আমার নামে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আমাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। এর মধ্যে প্রথমবার আমাকে দীর্ঘ ২ মাস ১৩ দিন জেল খাটতে হয়। জামিনে মুক্ত হওয়ার কয়েক মাস পর নিয়মিত মামলায় হাজিরা দিতে গেলে জজ কোর্টের গেট থেকে আমাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। ওই রাতেই আমাকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে জীবননাশ করার হুমকি দেওয়া হয় এবং বিষয়টি আমার পরিবারকে জানানো হয়।
এই চরম আতঙ্ক ও মানসিক আঘাতের খবর শোনার পর আমার বৃদ্ধ পিতা অতিরিক্ত দুশ্চিন্তায় নিজের স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি আর কখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এমন অমানবিক নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে আমাদের পরিবারকে দিন কাটাতে হয়েছে।”
জামায়াত থেকে মনোনয়ন প্রত্যাশা করার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে মো: রুহুল আমিন বলেন, “আমি বিগত ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। সে সময় আমার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এলাকায় অনেক রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ সম্পন্ন হয়েছিল। আমার সেই পূর্বের অভিজ্ঞতা ও জনসেবার ব্রতকে কাজে লাগিয়ে কুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই।
নির্বাচিত হলে কুলিয়া ইউনিয়নের উন্নয়নে তাঁর প্রধান অগ্রাধিকার ও পরিকল্পনাগুলো তুলে ধরে তিনি আরও বলেন:
যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা হবে এবং বিভিন্ন ধরনের যুব উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে নির্বাচিত হলে কুলিয়ার অবহেলিত রাস্তাঘাট, নিষ্কাশন ব্যবস্থা ও খেলার মাঠ নির্মাণসহ সকল আটকে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হবে।
কুলিয়া ইউনিয়নকে যেকোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দালালমুক্ত একটি প্রকৃত জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তোলা হবে।
 ইউনিয়নের সকল প্রকার সরকারি ভাতা যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড এবং অন্যান্য সরকারি অনুদান বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে। স্থানীয় গ্রামবাসীর সাথে নিয়ে যাচাই-বাছাইপূর্বক প্রকৃত ও উপযুক্ত ব্যক্তিদের মাঝে এসব সহায়তা প্রদান নিশ্চিত করা হবে।
পরিশেষে তিনি ১ নম্বর কুলিয়া ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনগণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করে এলাকার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী
পরবর্তী পোস্ট
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন

রিলেটেড পোস্ট

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting