দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৪
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় রাস্তা দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ!

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৯, ২০১৯
ডিসেম্বর ১৯, ২০১৯ ০ কমেন্ট 432 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার সখিপুরে সরকারী এলজিএসপি’র ইট সোলিং রাস্তার সিংহভাগ দখল করে কংক্রিটের প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে শেখ মারুফ হোসেন ও শেখ মোনায়েম হোসেন নামের প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তারা দক্ষিন সখিপুর গ্রামের শেখ মোকারম হোসেনের দুই পুত্র। তাদের মধ্যে শেখ মারুফ হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা এবং শেখ মোনায়েম হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, সখিপুর ইউনিয়নের দেবহাটা টু সখিপুর আরএন্ডএইচ হতে তিলকুড়া হয়ে কাজীমহল্যা গামী এলজিএসপির অর্থায়নে নির্মিত সরকারী ইটসোলিং রাস্তার পাশে কিছু রেকর্ডিয় জমি রয়েছে দক্ষিন সখিপুর গ্রামের শেখ মোকারম হোসেনের দুই ছেলে শেখ মারুফ হোসেন ও শেখ মোনায়েম হোসেনের। সম্প্রতি তাদের জমির সাথে সাথে পাশ্ববর্তী সরকারী ইটসোলিং রাস্তার ইট তুলে প্রায় অর্ধেক রাস্তা দখল করে কংক্রিটের প্রাচীর নির্মানের জন্য কাজ শুরু করেছেন তারা। ইতোমধ্যেই ইট সোলিং রাস্তার ইট তুলে প্রাচীর নির্মানের জন্য পাকা পিলার তৈরীর জায়গাও প্রস্তুত করেছেন। এব্যাপারে অভিযুক্তদের মধ্যে শেখ মারুফ হোসেন বলেন, মুলত ইট সোলিং রাস্তাটি আমাদের রেকর্ডিয় জমির ওপর দিয়ে নির্মান করা হয়েছে। ওই রাস্তাটি আরো কিছুটা দুরে নির্মান করা উচিত ছিলো। তাই আমাদের রেকর্ডিয় জমির সীমানা প্রাচীর নির্মানের জন্য রাস্তার ইট তুলে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউপি সদস্য জগন্নাথ মন্ডল বলেন, সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মানের খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। সেখানে রাস্তা দখলে নিয়ে প্রাচীর নির্মানে বাঁধা দেয়ায় আমার সাথে প্রভাবশালীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এব্যাপারে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অপরদিকে এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে দোকান লুটপাট মামলা করে বিপাকে স্বর্ণ ব্যাবসায়ী
পরবর্তী পোস্ট
ভারতবঙ্গ পিস এ্যওয়ার্ড পেলেন দেবহাটার চেয়ারম্যান আবু বকর

রিলেটেড পোস্ট

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting