দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় মৎস্য ঘের দখলে নিতে সন্ত্রাসীদের মহড়া: আতঙ্কে এলাকাবাসি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৭, ২০১৯
নভেম্বর ৭, ২০১৯ ০ কমেন্ট 389 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: দেবহাটার সখিপুরে মাদার গাজী ও বাবুরালী গাজী নামের আপন দুই ভাইয়ের মধ্যকার বিবাদমান একটি মৎস্যঘের দখল পাল্টা দখল নিয়ে গত কয়েকদিনে দু পক্ষের শতাধিক ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পাল্টা হামলার ঘটনায় গোটা এলাকা জুড়ে সাধারন মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। উপজেলার উত্তর সখিপুর পিলেরমাঠ এলাকায় অবস্থিত ওই মৎস্য ঘেরটি দখলে নিতে বৃহষ্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্তও কয়েকটি ইঞ্জিনভ্যানে আসা একপক্ষের শতাধিক ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘেরের বাসা ভাঙচুর ও পরপর কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এসময় ককটেল বিষ্ফোরন ও সশস্ত্র সন্ত্রাসীদের চিৎকার আর দাপাদাপিতে আতঙ্কিত হয়ে পড়ে ঘুমিয়ে থাকা এলাকার সাধারন মানুষ। সন্ত্রাসীরা এসময় বিনাকারনে এবাদুল ইসলাম (৩২) নামের স্থানীয় এক যুবককে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌছালে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থল থেকে দুটি ইঞ্জিনভ্যান ও বেশ কিছু লাঠিশোঠা উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, দেবহাটার উত্তর সখিপুর পিলেরমাঠ এলাকার এক একর চার শতক জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে আপন দুই ভাই মাঝ সখিপুর গ্রামের মৃত বশির গাজীর দুই ছেলে মাদার গাজী ও বাবুরালী গাজীর পরিবারের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে আদালতেও মামলা চলছিলো দু’পক্ষের। সম্প্রতি মামলাটি খারিজ হওয়ায় আদালতের রায় চলে যায় মাদার গাজীদের পক্ষে। এদিকে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপীল করে অপর ভাই বাবুরালী গাজীর পরিবার। এরই মধ্যে গত সোমবার (৪ নভেম্বর) ভোররাতে মাদার গাজীর পরিবারের পক্ষে শতাধিক সশস্ত্র সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে মৎস্য ঘেরটির দখল নেয়। সেসময়েও পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই রাতে আবার মৎস্য ঘেরটিতে বিষ প্রোয়োগের ঘটনা ঘটে। এতে করে একটি মামলাও হয় দেবহাটা থানায়। তিনদিন মৎস্য ঘেরটি মাদার গাজীর পরিবারের দখলে থাকার পর বৃহষ্পতিবার মধ্যরাতে বাবুরালী গাজীর পরিবারের পক্ষ থেকে শতাধিক সশস্ত্র সস্ত্রাসীরা অতর্কিত পাল্টা হামলা চালিয়ে ঘেরের বাসা ভাংচুর, কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি সহ মৎস্য ঘেরটি ফের দখলে নেয়। ঘের দখলকালে ওই পথ দিয়ে বাড়ী ফেরা যুবক এবাদুলকে বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর ঠিক আগ মুহুর্তেই গোটা এলাকাকে আতঙ্কিত করে পালিয়ে যেতে সক্ষম হয় বাবুরালীর পক্ষের সন্ত্রাসীরা। পরে ভোররাত থেকে আবারো লাঠিশোঠা নিয়ে ঘেরটি দখলে নেয় মাদার গাজীর লোকজন। মৎস্য ঘের দখল নিয়ে আপন দুই ভাই মাদার গাজী ও বাবুরালী গাজীর পক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা পাল্টা হামলার ঘটনায় একদিকে যেমন গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে, অন্যদিকে তেমনি তীব্র ক্ষুদ্ধ এলাকার সকল শ্রেনী পেশার শান্তিপ্রিয় সাধারন মানুষ। এমনকি তীব্র প্রয়োজন হওয়া স্বত্ত্বেও সন্ত্রাসীদের আতঙ্কে রাতের বেলা ঘর থেকে বের হতে পারছেননা স্থানীয়রা। পাশাপাশি যেকোন মুহুর্তে দুপক্ষের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসী। এব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, প্রত্যেক বারই সন্ত্রাসীদের উপস্থিতি ও হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেতোই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসী। এব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, প্রত্যেক বারই সন্ত্রাসীদের উপস্থিতি ও হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কিন্তু পুলিশ পৌছানোর আগেই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহষ্পতিবার ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের নিয়ে আসা দুটি ইঞ্জিনভ্যান ও বেশ কিছু লাঠি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ সদস্যরা। এঘটনার পরপরই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পেনাল কোডের ১৫৪ ধারামর্তে উভয় পক্ষকে সতর্কীকরন নোটিশ দেয়া হয়েছে। পুলিশের নোটিশ উপেক্ষা করে কোন পক্ষ ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে বলেও জানান ওসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর আ’লীগের সম্মেলন ঘিরে জগলু-দোলনের নাম
পরবর্তী পোস্ট
দেবহাটায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting