দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার কুলিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান ঘর দখলের চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৮, ২০১৯
নভেম্বর ৮, ২০১৯ ০ কমেন্ট 409 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার কুলিয়ায় বিরোধপুর্ন পৈত্রিক সম্পত্তির ঘর দখল নিয়ে ষড়যন্ত্র ও আপন ৬ ভাইবোনকে হয়রানীর অভিযোগ উঠেছে সিরাজুল সরদার নামের অপর এক ভাইয়ের বিরুদ্ধে। এমনকি আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা সহ স্থাণীয় কোন শালিস বৈঠকের সিদ্ধান্তও মানছেনা সিরাজুল সরদার। সে উপজেলার কুলিয়া সোনালী ব্যাংক সংলগ্ন মৃত জামাত আলী সরদারের ছেলে। হয়রানীর শিকার ৬ ভাই-বোনের মধ্যে মনিরুল ইসলাম জানান, কুলিয়া সোনালী ব্যাংকের পাশ্ববর্তী তাদের পৈত্রিক বসতভিটা সংলগ্ন দুটি দোকার ঘর রয়েছে। যার একটি তাদের ভাই সিরাজুল সরদার একাই এবং অপরটি তারা ৬ ভাই-বোন মিলে ভোগদখল করছিলেন। তাছাড়া তাদের নিঃসন্তান চাচা মৃত মোবারক সরদারের রেখে যাওয়া বিলান ১০ বিঘা জমিও জাল দলিল করে একাই ভোগদখল করছে সিরাজুল সরদার। এরমধ্যেই তাদের ৬ ভাইবোনের অংশে থাকা ওই দোকান ঘরটিও দখলে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় সিরাজুল সরদার। বিষয়টি নিয়ে অন্যান্য ভাইবোনেরা আদালতের শরনাপন্ন হলে ওই দোকান ঘর সহ জমি দখল, বিক্রি, বা ভাড়া দেয়ায় নিষেধাজ্ঞা জারি সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয় আদালত। গত ১৪ সেপ্টেম্বর আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সেখানে স্থাপনা নির্মান শুরু করলে প্রক পর্যায়ে দেবহাটা থানা পুলিশ অবৈধ স্থাপনা নির্মান বন্ধ করে দেন। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ওই দোকানঘর বন্ধ রাখার নির্দেশনা দেয় পুলিশ। পরবর্তীতের স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে জমি মাপজরিপ করা হলেও সিরাজুল সরদার তা না মেনে অব্যাহত ষড়যন্ত্র ও একগুয়েমি করে আসায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়। সম্প্রতি সিরাজুল সরদার আদালত ও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুলিয়ার মাষ্টার ক্লথ স্টোরের মালিক বাবলুর কাছে দোকান ঘরটি ভাড়া দেয়। সোমবার (৪ নভেম্বর) বিষয়টি নিয়ে তাদের বোন খায়রুননেছা সহ অন্যান্য ভাইবোনরা বাঁধা দিতে গেলে সিরাজুল সরদার ও তার শালা নলতার ফারুক সহ কয়েকজনকে নিয়ে দোকানটি জোরপুর্বক দখলে নিতে হামলা ভাংচুর ও তাদের অন্যান্য ভাইবোনদের মারপিট করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আশার আলোর পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটায় ঘুর্নিঝড় বুলবুল বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting