দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৭
আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘দলের জন্য প্রস্তুত আছি, ডাক দিলে যাব’- সোহেল তাজ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০২২
আগস্ট ১৩, ২০২২ ০ কমেন্ট 446 ভিউস

সম্মেলনে আ.লীগের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন!
‘দলের জন্য প্রস্তুত আছি, ডাক দিলে যাব’

জাতীয় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই তাকে দলীয় কর্মসূচিতে দেখা যাবে।
পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, তিনি আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশেই সক্রিয় হচ্ছেন। তাকে দলের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।
এ ব্যাপারে তানজিম আহমদ সোহেল তাজ শুক্রবার বলেন, ‘আমি দলের (আওয়ামী লীগের) জন্য সর্বদা প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতিতে দল যদি মনে করে, আমি অবদান রাখতে পারি-তাহলে আমাকে ডাকলে যাব। আমি আওয়ামী লীগের জন্য অতীতে প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত, ভবিষ্যতেও তৈরি থাকব।’
তিনি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ পদ্মা সেতু। এখন প্রয়োজন মানবিক উন্নয়ন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাচ্ছেন বলে আমি মনে করি। সেজন্য তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পাশে যোগ্য ও নিবেদিত মানুষ প্রয়োজন, তাকে সহায়তা করার জন্য।’
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমান করে প্রথমে মন্ত্রিত্ব পরে সংসদ সদস্য পদ ছাড়েন। এরপর তিনি রাজনীতি থেকেও দূরে সরে যান। তবে চুপচাপ ঘরে বসে ছিলেন না তিনি। প্রথম থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার ছেড়ে দেওয়া গাজীপুরের কাপাসিয়া আসনে আওয়ামী লীগের সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন তারই মেজ বোন সিমিন হোসেন রিমি।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি।
এতে তিনি লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’
মিমির এই ফেসবুক স্ট্যাটাসকে সোহেল তাজের রাজনীতিতে সক্রিয় হওয়ার ব্যাপারে একটি আগাম ঘোষণা মনে করে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর মূলধারার গণমাধ্যমসহ ক্ষমতাসীন মহলের অন্দর মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
জানতে চাইলে মাহজাবিন আহমদ মিমি শুক্রবার বলেন, মন্ত্রিত্ব ও সংসদ-সদস্য পদ ছেড়ে দিলেও সোহেল তাজ সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছেন। সব জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে দলের জন্য শুভ কামনা জানিয়েছেন।
গত ১০ বছর ধরেই সোহেল তাজ নিরবচ্ছিন্নভাবে দেশে অবস্থান করছেন। বর্তমান সময়টাকে আমরা দল ও দেশের জন্য একটি ‘ক্রান্তিকাল’ বলে মনে করছি। তাই এই ক্রান্তিকালে সক্রিয়ভাবে তার দলের পাশে থাকা প্রয়োজন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাবুলে নারীদের বিক্ষোভে তালেবানের গুলি, লাঠিচার্জ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সার বিক্রি, চাষীরা চরম বিপাকে

রিলেটেড পোস্ট

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting