দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...
দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...
সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় মুজিববর্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৫, ২০২০
জানুয়ারি ১৫, ২০২০ ০ কমেন্ট 449 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষা, সাহিত্য, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অপশক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার তালার শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে ‘মুজিব বর্ষ কী এবং কেন? তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।

সভার শুরুতে জেলা প্রশাসক বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদ, ২ লাখ সম্ভ্রমহারা মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে তিনি শিক্ষার্থীদের কাছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে সরকার ঘোষিত মুজিব বর্ষ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা, ছাত্রছাত্রীরা নিজেদের কোথায় দেখতে চায়, সাতক্ষীরা জেলাকে কেমন দেখতে চায়, সর্বোপরি কেমন বাংলাদেশ প্রত্যাশা করে তা জানতে চান।

এ সময় শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরে বলে, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, শিশুশ্রম, ভিক্ষুক ও সাইবার ক্রাইম মুক্ত। যেখানে থাকবে না সাম্প্রদায়িকতা, থাকবে না কোন বেকারত্ব, সড়ক দুর্ঘটনায় হারাবে না কোন প্রাণ। মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির বিকাশ ঘটবে, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার ও আইনের শাসন। পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন হবে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। রক্ষা পাবে প্রাকৃতিক পরিবেশ, গড়ে উঠবে সুখী ও সমৃদ্ধ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ।

সভায় জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের উন্নত মানসিকতা তৈরি ও বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন।
তিনি বলেন, যে বড় স্বপ্ন দেখতে পারে সে পরিশ্রম করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তিনি বাংলাদেশ স্বাধীন করবেন, এজন্য তিনি দিনের পর দিন জেলখানায় কষ্ট করতে পেরেছেন।
জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণের আহবান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শক্তিশালী পাকিস্তানি জান্তার হাত থেকে এ দেশের স্বাধীনতা এনে দিতে পেরেছেন শুধুমাত্র দেশপ্রেমের কারণে। তাই তরুণদেরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়তে হবে, জানতে হবে। না পড়লে কখনো দেশপ্রেমিক হওয়া যাবে না। মুক্তিযুদ্ধ, অর্থনীতি, দেশের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বই পড়তে হবে। ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, নিজেদেরকে নেতৃত্বের জায়গায় নিজে যেতে হবে। এ সময় জেলা প্রশাসক পরিবেশ দূষণের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

তিনি বলেন, পড়াশোনা শেষ করে শুধু চাকরি করার স্বপ্ন দেখলেই চলবে না। তোমাদেরকে উদ্যোক্তা হতে হবে। মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলায় দক্ষ জনবল গড়ে তোলার জন্য ১৪০০ বেকার যুবককে জেলা প্রশাসন হতে আই টি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় কলেজের অধ্যক্ষ এনামুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আঃ রউফের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন পরিচালনায় কমিশন গঠন

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting