দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২৮
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় বইছে নির্বাচনী হাওয়া, নৌকার মনোনয়ন যুদ্ধে ৪০৭টি ফরম বিক্রি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২১
মার্চ ১৩, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

আকবর হোসেন, তালা: সাতক্ষীরার তালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা । তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, শুক্রবার (১২ মার্চ) সকাল পর্যন্ত ৪০৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে । এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭জন, মেম্বর পদে ২৭৩জন এবং মহিলা মেম্বর পদে ৯৭ জন মনোনয়ন ফরম কিনেছেন ।
তিনি আরও জানান, তালা উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত । প্রথম পর্যায়ে ১১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তালা সদর, তেতুলিয়া এবং খলিলনগর এই ৩টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । বাকী ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালী, ইসলামকাটি, মাগুরা , খেশরা ও জালালপুর এই ৮টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । কুমিরা ইউপি নির্বাচন পরের ধাপে অনুষ্ঠিত হবে ।
তবে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকার টিকিট পাওয়ার আশায় ঢাকায় অবস্থান করায়, অনেকেই মনোনয়ন পত্র কিনতে পারেননি বলে জানা যায় ।
উপজেলার ১১টি ইউনিয়নে নৌকার টিকিট পাওয়ার আশায় ৬৭ জন আবেদন করেছেন বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সুত্রে জানা যায়। বর্তমানে অধিকাংশ প্রার্থী চুড়ান্ত মনোনয়ন পেতে ঢাকায় অবস্থান করছেন বলে জানা যায় ।
এদিকে বিএনপি হতে কোন প্রার্থী দেবে না বলে হাইকমান্ড হতে ঘোষনা দিলেও, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনছেন বিএনপির নেতা কর্মীরা।

নির্বাচনের তফশীল ঘোষনা হওয়ার পর হতে উপজেলা ব্যাপী নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতিটি গ্রাম, পাড়া মহল্লা,,চায়ের দোকানে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীরা গণসংযোগসহ বিভিন্ন সভা সমাবেশ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন । তবে অনেক নেতা কর্মী আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে বা দলের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা না থাকলেও দলীয় টিকিট পেতে হাই কমান্ডের নেতাদের দারস্ত হচ্ছেন বলে জানা গেছে।
এ সমস্ত প্রার্থীর এলাকায় গ্রহনযোগ্যতা থাক আর না থাক, নৌকার টিকিট পাইলে অনেক অংশে চেয়ারম্যন হওয়াটা নিশ্চিত মনে করে নৌকার টিকিট পেতে দৌড়ঝাপ করছেন তারা ।
এদিকে এলাকায় যাদের গ্রহন যোগ্যতা আছে, তারা দলের মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন । সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তারা ।

উল্লেখ্য, গত ৩ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা লাইভ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত রফিকুলের মৃত্যু

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting