দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় বিধবা মহিলাকে মারপিট করলেন ইউপি সদস্য

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৮, ২০২০
এপ্রিল ৮, ২০২০ ০ কমেন্ট 457 ভিউস

আকরামুল ইসলাম: জমি আছে ঘর নেই প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প প্রকল্পে ঘর দেওয়ার নাম করে ১০ হাজার টাকা ঘুষ উত্তোলন করেন সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য ঝর্ণা বেগম। সেই টাকা ফেরত চাইতেই বাহিনী নিয়ে বিধবা মহিলাকে মারপিট শুরু করেন ওই নারী সদস্য। উল্টো মারপিটের স্বীকার অসহায় মহিলার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
এ ঘটনায় আহত জামেলা বেগম তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি তালার খলিলনগর ইউনিয়নের গোনালী নলতা গ্রামের মৃত. আব্দুস সালাম গাজীর স্ত্রী।
বুধবার তালা হাসপাতালে চিকিৎসাধীন জামেলা বেগম জানান, আমরা গরীব মানুষ। গত এক মাস আগে মহিলা মেম্বর ঝর্ণা বেগম সরকারি ঘর দেওয়ার নাম করে ৩০ হাজার টাকা চাই। সে জানায়, তুমি গরীব মানুষ ৩০ হাজার টাকা দিলে তোমার একটা ঘরের ব্যবস্থা করে দেব। প্রলোভনে পড়ে আমি ১০ হাজার টাকা তাকে দিয়েছি।
তিনি আরও জানান, পরে বিভিন্নভাবে জানতে পারি প্রধানমন্ত্রীর এ ঘর নিতে কোন টাকা লাগে না। তখন আমি মেম্বরের কাছে আমার দেওয়া টাকা ফেরত চাই। তখন সে রাগান্বিত হয়ে যায়। গত (৩১ মার্চ) মঙ্গলবার সকালে আমার বাড়িতে দলবল নিয়ে এসে বেপরোয়া মারপিট করে। তারপর থেকেই তালা হাসপাতালে ভর্তি রয়েছি। থানায় জানিয়েছি কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো আমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছে ওই মেম্বর।
অসহায় মহিলাকে মারপিট ও ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য ঝর্ণা বেগম বলেন, জামেলা বেগম অসহায় মানুষ। তার বিধবা কার্ড করে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। ঘর দেওয়ার নাম করে আমি টাকা নেয়নি।
মারপিট করার কারণ হিসেবে তিনি বলেন, রাস্তায় ফেলে আমাকে অপমান করার কারণে আমার লোকজন তাকে মারপিট করেছে। থানায় আমি একটি সাধারণ ডায়েরী করে রেখেছি।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু বলেন, টাকা চাওয়া বা নেওয়ার বিষয়টি আমি জানি না। জামেলা বেগগের সঙ্গে মহিলা মেম্বারের মারামারির বিষয়টি আমি শুনেছি। জামেলা বেগম এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, আমি এখনো জামেলা বেগমের কোন অভিযোগ পাইনি। মহিলা মেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি তুচ্ছ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মারা যাওয়া কলেজ ছাত্র করোনা আক্রান্ত নন, লকডাউন প্রত্যাহার
পরবর্তী পোস্ট
আশাশুনি মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি, স্কুল শিক্ষক গ্রেফতার

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting