দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৬
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার ভূমিদস্যু গোবিন্দ কর্তৃক মন্দিরের সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০১৯
সেপ্টেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 368 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালার খলিষখালীতে ভূমিদস্যু গোবিন্দ লাল ঘোষ কর্তৃক মন্দিরের সম্পত্তি জোর পূর্বক ভোগদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে খলিষখালী গ্রামের মৃত হরিদাশ ঘোষের পুত্র আশি বছরের বৃদ্ধা সত্য প্রশাদ ঘোষ এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ১৯৬২ সালে খলিষখালী মৌজায়, জে এল নং- ২০, এস এ খতিয়ান নং- ১৪৪৭, মোট ৯০ একর সম্পত্তির তৎকালিন মালিক চৌধুরী বাবুরা চৌধুরি স্ট্রেট এর নামে দান করেন এবং আমার পিতা মৃত হরিদাশ ঘোষ গং এর নামে পাওয়ার নামা করেন। কিন্তু অত্র এলাকার মৃত ঠাকুর দাশ ঘোষের পুত্র চিহ্নিত ভূমিদস্যু গোবিন্দ লাল ঘোষ কৌশলে জালিয়াতির মাধ্যমে জাল পাওয়ার নামা করে উক্ত সম্পত্তি দখল করে নেয় এবং অত্র এলাকার গরিব মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে জমি দেওয়ার নাম করে গুচ্ছগ্রাম তৈরি করে। অথচ উক্ত সম্পত্তি মন্দিরের। যার সকল বৈধ কাগজপত্র রয়েছে।
বিগত ২০১০ সালে উক্ত সম্পত্তির মালিক বিনয় কৃষ্ণ রায় চৌধুরী গং সত্য প্রশাস গং এর নামে পাওয়ার অব এট্যার্নী করে দেন। কিন্তু পরসম্পদ লোভী গোবিন্দ লাল ঘোষ ওই সম্পত্তির দখল না দিয়ে জোরপূর্বক ভোগ দখল অব্যাহত রাখে। এবিষয়ে গত ২১/৩/১১ তারিখে খলিষখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব একটি আদেশে উল্লেখ করেন, উক্ত সম্পত্তি খাজনা প্রাপক জমিদার বিনয় কৃষ্ণ রায় চৌধুরী গং। রেকর্ডীয় মালিকগণ ১ম পক্ষে পূর্বে এদেশ ত্যাগ করার সময় উক্ত সমূদয় সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয় এবং উক্ত সম্পত্তি চৌধুরী স্ট্রেট নামে পরিচিতি লাভ করে। সে অনুযায়ী চৌধুরী স্ট্রেট উক্ত সম্পত্তির লীজ দিতে পারবে।
তিনি আরো বলেন ভূমিদস্যু গোবিন্দ লাল ঘোষের কাছ থেকে সম্পত্তি উদ্ধারের জন্য স্থানীয় থানা পুলিশ, আদালত, সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও সুচতুর গোবিন্দ লাল কোন স্থানে হাজির হয় না এবং টাকার জোরে বেরিয়ে আসে। এছাড়া পাটকেলঘাটা থানা, আদালত এর রিপোর্ট সত্য প্রশাদ ঘোষ গং এর পক্ষে রয়েছে। এ বিষয়ে গত ২০১৩ সালে তৎকালিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)হামিম হাসান একটি আদেশে উল্লেখ করেন উক্ত সম্পত্তির মালিক চৌধুরি স্ট্রেট সুতরাং চৌধুরী স্ট্রেট কর্তৃপক্ষ লীজ দিতে পারবেন। কিন্তু তারপরও উক্ত গোবিন্দ লাল ঘোষ কালো টাকার প্রভাব খাটিয়ে স্থানীয় ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় উক্ত সম্পত্তি সম্পূর্ণ অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছে এবং চৌধুরির বাড়ি ভাংচুর করে। এঘটনায় তার বিরুদ্ধে আদালতে একটি মামলাও রয়েছে। মন্দিরে সম্পত্তি ফেরত চাইলে গোবিন্দ পূজার পরে দেবে মর্মে তালবাহানা করে যাচ্ছে।
এব্যাপারে তিনি উক্ত সম্পত্তি অবৈধ দখলদার ভূমিদস্যু গোবিন্দ লাল ঘোষের কাছ থেকে উদ্ধার পূর্বক মন্দিরের সম্পত্তি মন্দিরকে বুঝিয়ে দেওয়ার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি রাজাকার পুত্র ডালিম চেয়ারম্যানের হাত থেকে বাঁচতে নারীর সংবাদ সস্মেলন
পরবর্তী পোস্ট
আশাশুনির মিষ্টি দোকানের মালিক ও কর্মচারীরা সরকারি সহযোগিতা চান

রিলেটেড পোস্ট

তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

এপ্রিল ২৫, ২০২৬

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...

এপ্রিল ২২, ২০২৬

৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...

এপ্রিল ২১, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা 

মার্চ ৪, ২০২৬

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: সাংবাদিকসহ তিনজনের...

মার্চ ১, ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি’হত ২

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting