দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৬
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার চেয়ারম্যান সরদার জাকিরের পাল্টা সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০১৯
অক্টোবর ২২, ২০১৯ ০ কমেন্ট 464 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালার মহসিন ও ইয়াছিন বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের দাবীতে ও সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রকারশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার বারুইহাটি গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার মুড়াকলিয়া গ্রামের গফুর সরদারের ছেলে সন্ত্রাসী মহাসিন সরদার গত ১৯ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবে “আওয়ামীলীগে অনুপ্রবেশকারী তালা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের অত্যাচার থেকে রক্ষার দাবিতে সাংবাদ সম্মেলন” শিরোনামে যে সংবাদ সম্মেলন করেছেন। যা পরদিন দৈনিক পত্রদূত, কালের চিত্র, যুগেরবার্তা ও সুপ্রভাত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তা আমার দৃষ্টি গোচর হয়েছে। যা আদৌ সঠিক নয়। তিনি যে সকল কাল্পনিক তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের ভুল বুঝিয়ে যে সংবাদ পরিবেশন করিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো, মুড়াকলিয়া পশ্চিম বিলে আমার ৭৫ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। উক্ত ঘেরে ১৭ অক্টোবর রাতের আধারে ইয়াছিন মেম্বরের ভাই সন্ত্রাসী মহাসিন সরদার ও তার বাহিনী আমার ঘেরের উত্তরপাশে বেড়িবাঁধ কেটে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ সু-কৌশলে তাদের ঘেরে ঢুকিয়ে নেয়। এনিয়ে আমার পক্ষে তাদের সাথে কথা বলতে যাওয়ায় মুড়াকলিয়া গ্রামের ইজিবাইক চালক আঃ গনি মলঙ্গীকে খুন করার উদ্দেশ্যে লোহার রড এবং হাতুড়ী দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। চাঞ্চল্যকর এ ঘটনার পরদিন এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। যে কারণে প্রতিপক্ষ সন্ত্রাসী ইয়াছিন ও মহাসিন বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে আমার লোক-জনকে মারপিট করে। এ ঘটনায় তালা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। এর আগে কয়েক মাসপূর্বে ঘের সংক্রান্ত বিষয়ে তালা উপজেলা চেয়ারম্যানের অফিসে কক্ষে আলোচনা অনুষ্ঠানে তালা-কলারোয়ার সংসদ সদস্যসহ শতাধিক লোকের সামনে সন্ত্রাসী ইয়াছিন সরদারের ভাই মহাসিন সরদার প্রকাশ্যে আমার হাত কেটে নিতে চেয়েছিলো। যেটি এলাকার শত শত লোক জ্ঞাত আছেন। এছাড়া আমার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের দূর্নীতি নিয়ে যে অভিযোগ করেছেন, সেটিও মনগড়া,কাল্পনিক। তিনি বলেন, আমার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা কখনও জামায়াত-বিএনপির রাজনীতির সাথে ছিলেন না। আমাকে হেও করতে প্রতিপক্ষ সন্ত্রাসী ইয়াছিন মেম্বার ও তার ভাই মহাসিন এক প্রভাবশালী ব্যক্তির মদদে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া সংবাদ সম্মেলনে মহাসীন সরদার টাকার বিনিময়ে ২৯৮ টি ঘর প্রদান করা হয় বলে মিথ্যা তথ্য উপত্থাপন করেছেন। প্রকৃত সত্য হলো সরকারের আশ্রায়ন-২ প্রকল্প এর আওতায় ‘জমি আছে ঘর নেই’ এমন ২৫৮ টি পরিবারকে প্রকাশ্যে যাচাই বাছাই করে বিনামূল্যে উক্ত ঘর নির্মাণ করে দেওয়া হয়। তিনি আরো বলেন, ইয়াছিন মেম্বারের আপন চাচা আব্দুল আজিজ ছিলেন চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির অঞ্চল প্রধান। ওই সময়ে তিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও এলাকার অনেক নিরীহ মানুষকে হত্যা করেন। পরে এলাকাবাসির হাতে গণপিটুনিতে নিহত হয় আব্দুল আজিজ। এ ঘটনার কিছুদিন ইয়াছিন মেম্বাররা চুপচাপ থাকলেও আবার বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কারনে এলাকার মানুষ অতিষ্ঠ। বর্তমানে ইয়াছিন ও মহাসিন এলাকায় জোর পূর্বক জমি, মৎস্য ঘের, চাঁদাবাজি ও ঘেরের মধ্যে থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনসহ নানা ধরনের অপকর্ম করে যাচ্ছেন। এমতাবস্থায় তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিন সরদার ও মহাসিন সরদারের সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগগুলো তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ওকেল খাঁ, অরুন ঘোষ, মোহাম্মদ আলী নিকারী, হাফিজুর সরদার, আসাদুজ্জামান, রেহেনা খাতুন, শাহিদা বেগমসহ তার পরিষদের ১২ জন পুরুষ ও মহিলা ইউপি সদস্য।
উল্লেখ্য, তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের গফুর সরদারের ছেলে সন্ত্রাসী মহাসিন সরদার গত ১৯ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবে “আওয়ামীলীগে অনুপ্রবেশকারী তালা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের অত্যাচার থেকে রক্ষার দাবিতে সাংবাদ সম্মেলন” শিরোনামে সংবাদ সম্মেলন করে। এরই জেরে মঙ্গলবার চেয়ারম্যান সরদার জাকির হোসেন পাল্টা সংবাদ সম্মেলনের আয়েজন করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তোফায়েল আহমেদ এমপি’র জন্মদিনে শুভেচ্ছা জানালেন এমপি রবি
পরবর্তী পোস্ট
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৪

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting