দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:১৩
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় খাদ্যে বিষক্রিয়ায় বৃদ্ধের মৃত্যু, একই পরিবারের আরও ৬ জন অসুস্থ

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৭, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫ ০ কমেন্ট 267 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালায় খাদ্যে বিষক্রিয়ায় বিলায়েত হোসেন গাজী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ আগস্ট) তিনি মারা যান। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে নারী ও শিশুসহ একই পরিবারের আরও ৬ জন।

তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের সিরাজুল ইসলামসহ তার পরিবারের সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় মৃত বিলায়েত হোসেন গাজী (৭০) সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের মৃত লালচন্দ্র গাজী।

বিলায়েত গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী জানান, একই গ্রামের ওসমান শেখের ছেলে সিরাজুল শেখ দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে তার স্ত্রী রাজি না হওয়ায় সম্প্রতি সে তার স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চিঠি দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সিরাজুল শেখ আমাদের পরিবারের সকলকে মেরে ফেলবে বলে দফায় দফায় আমাকে ও আমার স্ত্রীকে হুমকি দেয়। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরের দিকে জাহাঙ্গীর কৌশলে আমাদের রান্না করা ভাতের হাড়িতে বিষ মিশিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে সেই ভাত খাওয়ার পর আমিসহ একে একে আমার বৃদ্ধ পিতা বিলায়েত গাজী (৭০), মা ছবিরন বিবি (৫৫), আমার স্ত্রী রুনা বেগম (২৭) ও শিশু ছেলে সামিউল গাজী (৫), আমার ছোট ভাই দিদারুল ইসলাম’র স্ত্রী ফারজানা বেগম (২৩) ও তার ছেলে রেহান বাবু (৩) অসুস্থ হয়ে পড়ি। বিষয়টি জানার পর রাতেই প্রতিবেশিরা আমাদের ৭ জনকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করায়। রোববার দুপুরে পিতা বিলায়েত গাজীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। এদিকে এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মাঝে শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে সিরাজুল শেখসহ তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তালা থানা পুলিশের তত্বাবধানে বিলায়েত গাজীর মৃতদেহ খুমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে সোমবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের অন্য সদস্যরা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কসহ নানা প্রতিযোগিতার সমাপনী 
পরবর্তী পোস্ট
আশাশুনিতে এনজিও  সমন্বয় সভা

রিলেটেড পোস্ট

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...

জুন ২, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জুন ১, ২০২৬

আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১, ২০২৬

আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে...

জুন ১, ২০২৬

গুনাকরকাটিতে পারিবারিক পথে ঘেরাবেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধের...

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting