দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৪
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ডিপজলের হুঁশিয়ারি: আবারও কাফন পরে রাজপথে নামবো

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 280 ভিউস

বিনোদন ডেস্ক:

ঢালিউড ইন্ডাস্ট্রিতে বিভাজন ইস্যুর অভাব নেই। সংগঠন ভিত্তিক বিভাজন থেকে শুরু করে ব্যক্তিগত দ্বন্দ্ব, নানান প্রসঙ্গেই বিভক্ত হয়ে থাকেন তারা। এর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গ। খুব স্বাভাবিকভাবে এই ইস্যুতেও দুটি পক্ষ দৃশ্যমান। একপক্ষ চাইছেন আমদানি করতে, আরেক পক্ষের কড়া বিরোধিতা।

হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে সম্প্রতি যে’কজন কথা বলেছেন, তাদের অন্যতম মনোয়ার হোসেন ডিপজল। তিনি একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। এমনকি তার বিরোধিতার খবর পৌঁছে গেছে বলিউড অব্দি! সেখানকার গণমাধ্যমেও তার নাম উঠে এসেছে।

এদিকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) আবারও হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে হুংকার দিলেন ডিপজল। পুনরায় কাফনের কাপড় পরে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন একসময়ের সফল এই খলনায়ক।

ডিপজলের ভাষ্য, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? আমাদের নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেলো ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা হলমুখী হবেন। হিন্দি সিনেমা কোনও সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারও কাফনের কাপড় পরে রাজপথে নামবো।’

এই ফাঁকে বলা প্রয়োজন, ২০১৫ সালেও হিন্দি সিনেমা আমদানি ইস্যুতে প্রতিবাদের ঝড় উঠেছিলো ঢালিউডে। সেবার কাফনের কাপড় পরে রাজপথে নেমে মিছিল করেছিলেন নায়ক-নায়িকা ও এফডিসি সংশ্লিষ্টরা।

সম্প্রতি শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ আমদানির সূত্রেই জোরালো হয়েছে ইস্যুটি। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেছেন, হিন্দি ছবি আমদানি করলে সেটার লাভের ১০ শতাংশ তার সমিতিকে দিতে হবে।

এই প্রসঙ্গে ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ৷ পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’

সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে এ অভিনেতা-প্রযোজক বলেছেন, ‘আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিলো, তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়।’

প্রসঙ্গত, গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে আয়োজিত পরিচালক সমিতির বার্ষিক বনভোজনে পরিচালকদের সঙ্গে প্রযোজক, নায়ক-নায়িকাসহ সিনেমা অঙ্গনের অনেকেও অংশ নিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বলিউডে অভিষেকের আগেই অবসরের ঘোষণা নয়নতারার
পরবর্তী পোস্ট
প্রযোজক আজিজের জন্য বইমেলায় পূজা চেরী

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting