দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৩৭
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

প্রযোজক আজিজের জন্য বইমেলায় পূজা চেরী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 261 ভিউস

বিনোদন ডেস্ক:

ফেরার পথে যখন রাগ-অভিমানের তালা থাকে, তখন ক্ষমা প্রার্থনাই যেন চাবি হয়ে ওঠে। কিন্তু সেই মিনতি যদি হয় প্রকাশ্যে, তখন বিষয়টি মুখরোচক আলোচনায়, খবরের শিরোনামে উঠে আসে স্বাভাবিকভাবেই। যেমনটা হয়েছে ঢালিউডের প্রভাবশালী প্রযোজক আবদুল আজিজ ও চিত্রনায়িকা পূজা চেরীর ক্ষেত্রে। আজিজের হাত ধরে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নায়িকা পরিচয় পান পূজা। বলা হয়, কিশোরী পূজাকে নায়িকা বানানোর কারিগর তিনিই। কিন্তু মাঝে ঘর ছেড়ে দূরে যান পূজা। কাজ করেন অন্যান্য প্রযোজক-পরিচালক-নায়কের সঙ্গে। ব্যাস, অভিমান হয় আজিজের। দূরত্ব বাড়ে তাদের মধ্যে।

সেই দূরত্বের বরফ গলাতে এবং পুনরায় জাজ মাল্টিমিডিয়ায় ফিরতে চাইছিলেন পূজা চেরী। কিন্তু ওই যে অভিমানের তালা! পূজাকে তাই প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দিতে হয়েছে। এরপর জাজও সহাস্যে তাকে স্বাগত জানিয়েছে। কিন্তু ক্ষমা প্রার্থনাতেই ক্ষান্ত হননি পূজা চেরী। আরও একধাপ এগিয়ে প্রযোজকের মন জোগাতে ছুটে গেলেন বইমেলায়। কারণ আবদুল আজিজ এবার একটি কবিতার বই লিখেছেন। নাম ‘প্রিয়তমা, তোমাকে বলছি’।

এই বইয়ের প্রচারণার স্বার্থেই শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মেলায় পা রাখেন পূজা। আজিজের বই যে প্রকাশনী থেকে এসেছে, তাদের স্টলে বসে পাঠকদের আহ্বান জানান, সঙ্গে গণমাধ্যমের মুখোমুখিও হন। তবে বইয়ের বাইরে অন্য প্রসঙ্গে একপ্রকার নীরবতাই পালন করলেন নায়িকা। যেমন তার কাছে জানতে চাওয়া হয়েছিলো, দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে যে তোড়জোড় চলছে, তাতে তার প্রতিক্রিয়া কেমন? এক বাক্যে জবাব সারলেন পূজা। বললেন, ‘আমি ঠিক বিষয়টা বুঝে উঠতে পারিনি, তাই এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

অদ্ভুত ব্যাপার হলো, প্রযোজকের জন্য পূজা ছুটে গেলেও দেখা মেলেনি আজিজের! অর্থাৎ পূজা একাই প্রচার সেরে বইমেলা ত্যাগ করেছেন। তবে কি পূজাকে এখনও মন থেকে মেনে নেননি জাজ-কর্তা? প্রশ্ন অনেকের মনে। এর আগে গেলো ২১ ফেব্রুয়ারি মেলায় হাজির হয়েছিলেন আবদুল আজিজ। সেদিন তার সঙ্গে ছিলেন দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলাম। তারাও জাজ পরিবারের সদস্য। আজিজ জানান, তার কাব্যগ্রন্থের প্রথম মুদ্রন শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। রায়হান রাফী নির্মিত এ ছবির নায়ক সিয়াম আহমেদ। এর আগে অবশ্য জাজের একাধিক ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন পূজা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিপজলের হুঁশিয়ারি: আবারও কাফন পরে রাজপথে নামবো
পরবর্তী পোস্ট
সহজেই ’গুডবাই’ বলছেন না নার্গিস ফাখরি

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting