দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

টিকায় আগ্রহ বেড়েছে মণিরামপুর, উপচে পড়া ভিড়

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১, ২০২১
আগস্ট ১, ২০২১ ০ কমেন্ট 337 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর, যশোর থেকে: করোনা টিকায় ধীরে ধীরে আগ্রহ বেড়েছে মণিরামপুরবাসীর। যতই দিন যাচ্ছে ততই বুথে ভিড় বাড়ছে। টিকা নিতে পেরে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নানা শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বসিত। গত ১২ জুলাই ৭৮জনকে করোনা টিকাদানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা মণিরামপুর। ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় প্রায় ৫ লক্ষাধিক বিভিন্ন পেশার মানুষের বসবাস। বর্তমান সেখানে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। করোনা শনাক্তের সংখ্যাও কমেছে অনেক। একমাস আগেও যেখানে ঘরে ঘরে জ্বরের রোগীর খোঁজ মিলতো, এখন তেমন খবর পাওয়া যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসা নিতেও ভিড় দেখা যাচ্ছে না জ্বরের রোগীদের। গত সপ্তাহে গড়ে ২০-৩০জন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যা অনেকটাই স্বাভাবিক সময়ের মতো বলে মনে করছেন চিকিৎসকরা।

তবে টিকা গ্রহণে প্রথমদিকে অনীহা থাকলেও এখন সচেতন হয়েছেন গ্রাম-গঞ্জের মানুষ। তারা নিবন্ধন করে অনেকে টিকা নিচ্ছেন। রোববার দুপুর পর্যন্ত ৫হাজার ৯১জন নারী-পুরুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে আসছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮’শ ৩৭জন, সুস্থ্য হয়েছেন ৭’শ ৩৭জন, বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮২জন ও হাসপাতালের করোনা ইউনিটে ১৭জন চিকিৎসাধীন আছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার জন্য স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের মানুষ। টিকে নিতে আসা পৌরশহরের তাহেরপুর গ্রামের রহিমা বেগম বলেন, করোনার টিকা নিয়ে গুজবে ভয় পেয়েছিলাম। এই জন্য প্রথমে টিকা নিতি সাহস পাইনি। কিন্তু দেখলাম সবই বাজেকথা। টিকা নেওয়ার পর আমি সুস্থ্য আছি।

টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বার বলেন, সরকার অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম পরিচালনা করেছেন। আমি ছোটবেলা থেকে অনেক টিকা নিয়েছি। তখন তো টিকা নেওয়া অনেক কষ্টকর ছিল-ঘা হয়ে যেত, ইনফেকশন হয়ে যেত। আজকে ভ্যাকসিন নেওয়ার পর কোনো প্রতিক্রিয়া অনুভূত হল না। মাত্র ৭-৮ সেকেন্ট সময় লাগে। ভয় পাওয়ার কোন কারণই দেখছি না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, করোনা রোগীর সংখ্যা অনেক কমেছে। এখন জ্বরের রোগী তেমন আসে না। যারা আসেন তাদের আমরা টেস্টের আওতায় আনি। করোনা রোগী কমার পেছনে লকডাউনের প্রভাব রয়েছে। টিকার প্রতিও মানুষের দিন দিন আগ্রহ বাড়ছে। এ কারণে মণিরামপুরে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনদূর্ভোগ লাঘবে কঠোর হলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান
পরবর্তী পোস্ট
মেয়ে হত্যার বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting