দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫০
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

ঝালমুড়ি বিক্রি করে সংসার চলে ফুটবলার জাহান আলীর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২২
মার্চ ১৭, ২০২২ ০ কমেন্ট 465 ভিউস

আরিফুল ইসলাম মনিরামপুর থেকে: এক সময়ে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুব সুনামধন্য ফুটবলার ছিলো জাহান আলী (৪৫)। যেখানেই খেলা করতে যেতো, সেখানেই রাজগঞ্জ ফুটবল একাদশের মুখ উজ্জল করতো জাহান আলী। জাহান আলী যখন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো।

তখন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতায় সব সময় ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রথম স্থানে থাকতো, শুধু জাহান আলীর অত্যন্ত দুর-দর্শিতায়। জাহান আলীর ডাক পড়তো জেলা-উপজেলার বিভিন্ন ম্যাচে ফুটবল খেলার জন্য। কিন্তু লেখাপড়া আর খেলাধুলা বেশিদুর এগুতে পারেনি। দারিদ্রতার কাছে হার মেনেছে সে।

রাজগঞ্জের সেই নামকরা ফুটবলার জাহান আলী এখন রাজগঞ্জ ভাসমান সেতুর প্রবেশ মুখে (বাসস্টান্ডে) একটি ভ্যানগাড়ীর উপর ঝাঁলমুড়ি আর মসলা মেশানো পেঁয়ারা বিক্রি করে দীনযাপন করছেন। কথা হয় জাহান আলীর সাথে। তিনি বলেন, যখন ফুটবল খেলা করতাম, তখন খেলা দেখে লোকে বাহবা দিতো। বলতো জাহান আলী একদিন খুব বড় ফুটবলার হবে।

কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস। বেশিদুর এগুতে পারিনি। এখন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নিয়ে সংসার জীবনে হাবুডুবু খাচ্ছি। দ্রæব্যম‚ল্যের উর্ধ্বগতির বাজারে নুন আনতে পান্তা ফুরাচ্ছে। অল্প আয়, আর ব্যয় বেশি। কিছুতেই সামাল দিতে পারছি না। ছেলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র আর মেয়ে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

তাদের পড়াশোনার খরচ সময়মত জোগাড় করা সম্ভব হয় না। চাহিদামত পোশাক, খাবার দিতে পারিনা। এজন্য নিজেকে দায়ীকরি। কারণ আমার সংসারের ঘানি, আমাকেই টানতে হবে। তা পারি না এজন্যে।

তিনি বলেন, এখানে প্রতিদিন ঝাঁলমুড়ি আর মসলা মেশানো পেঁয়ারা বিক্রি করে এক শ’-দেড় শ’ টাকা আয় হয়। এই আয় দিয়ে সংসার চলে না। বর্তমানে দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতির বাজারে সংসার, বাচ্ছাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। জাহান আলী অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জামিন পেয়েই মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি
পরবর্তী পোস্ট
শাহানাজের জামিন না-মঞ্জুর, কারিমনের শুনানী ২৭ মার্চ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting