দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে বয়স্কভাতার কার্ড দিলেন অন্যজনকে 

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৪, ২০২২
অক্টোবর ২৪, ২০২২ ০ কমেন্ট 676 ভিউস
শেখ ইমরান হোসেন, তালা থেকে:  তালা উপজেলার খেশরা ইউনিয়নে ছকিনা বিবি নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড অন্য ব্যক্তিকে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তালা উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যন্য কর্মকর্তাদের অবহিত করেছে ভুক্তভোগী ছকিনা বেগমের পরিবার।
ভুক্তভোগী ছকিনা বেগম (৮৯) সাতক্ষীরার  তালা উপজেলার খেশরা ইউনিয়ের শাহজাতপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী।
ছকিনা বেগম জানান, তার নামে বয়স্ক ভাতার কার্ড ছিলো। চারবার বয়স্ক ভাতার টাকা পেয়েছে। তবে হঠাৎ তিনি জানতে পারেন তাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড মোখছেদ শেখ নামের এক ব্যক্তির নামে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে রোববার (২৩ অক্টোবর) দুপুরে ছকিনার পরিবারের সদস্যরা তালা উপজেলা সমাজ সেবা অফিসে যায়। যেয়ে সকল বিষয় বলার পরে সমাজসেবা অফিসার সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর ওবাইদুর রহমান মিঠু কে অফিসে আসতে বলেন।
এ বিষয়ে খেশরা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওবাইদুর রহমান মিঠু বলেন, ছকিনা বিবিকে আগে চিনতাম না আজকে এই বিষয় নিয়ে নাড়াচাড়ার করার পরে চিনলাম। সমাজ সেবা অফিসের ম্যাডাম আমাকে ডেকেছিলো পরে আমি ইউনিয়ন পরিষদে এসে দেখি আমি যেটা করেছি সেটা সঠিক করেছি।
ছকিনা বিবি নামের বৃদ্ধা কি এখনো বেঁচে আছে এমন প্রশ্নের জবাবে বলেন, আমি এখনো বলতে পারবোনা তিনি বেঁচে আছে কি না।
খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, মেম্বররা সংশ্লিষ্ট ওয়ার্ডের কে মারা গেলো সে তথ্য যাচাই বাছাই শেষে স্বাক্ষর করে আমার কাছে আনলে আমি স্বাক্ষর করি। ২১ টি গ্রাম নিয়ে আমার ইউনিয়ন।  আমি তো সব লোককে চিনিনা। তাছাড়া যদি কারও নামে চলমান বয়স্ত ভাতার কার্ড থাকে তাহলে তাকে বাদ দিতে গেলে তার মৃত সনদপত্র লাগবে। কেউ মারা গেলে ইউনিয়ন পরিষদ রেজিষ্ট্রারে তার নাম লিপিবদ্ধ করা থাকে।
ছকিনা বিবি বেঁচে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে বেঁচে আছে কি না আমি জানিনা।
তালা উপজেলা সমাজ সেবা অধিদফতরের অফিসার সুমনা শারমিন জানান, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু ইউনিয়ন পরিষদ থেকে একটি রেগুলেশন জমা দিয়েছে যেখানে জীবিত ব্যক্তিকে মৃত বানানো হয়েছে। যে নাম্বর দিয়েছে তার নাম ছকিনা বিবি। তিনি জীবিত আছেন তার সাথে কথা হয়েছে। তার পরিবারের সদস্যরা ভাতার বই নিয়ে অফিসে আসেন বোরবার দুপুরে । বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যকে ফোন করে অফিসে আসতে বলা হয়। কিছু সময় পরে ইউপি সদস্য কালো চশমা পরে আমার অফিসে ঢুকে আমাকে চ্যালেঞ্জ করে বলেন, তিনি ইউএনও স্যারের কাছে প্রমাণ করবেন বিষয়টি সত্য এটা বলে সে চলে যায়। পরবর্তীতে বিষয়টি ইউএনও স্যার, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জানানো হয়। উপজেলা চেয়ারম্যান বলেছেন আগামী মঙ্গলবার মাসিক মিটিং চলাকালে বিষয়টি উপস্থাপন করতে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, ছকিনা বিবি বেঁচে আছে বিষয়টি সত্য। চেয়ারম্যান ও মেম্বর যোগসাজশ করে জীবিত ব্যক্তিতে মৃত্য বানিয়েছে। বিষয়টি আগামী মিটিং এ উপস্থাপন করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, শুধু ছকিনা বিবির বিষয় নয়, চেয়ারম্যান ও মেম্বর দুজনে মিলে এমন অপরাধ প্রতিনিয়ত করছে। সরকারের একটি নিয়ম আছে ১০ টাকা কেজি দরের চাউলের কার্ড কর্তন করা যাবেনা। দেখা গেছে ওই মেম্বর তার ওয়ার্ড থেকে ৪০-৫০ জনের নাম কেটে দিয়েছে। যারা তাকে ভোট দেয়নি তাদের নাম কেটে দিয়েছে। যাদের নাম কেটেছে তারা অধিকাংশ সরকার দলীয় লোক।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিষ্বাস জানান, ছকিনা বিবির বিষয়টি সমাজ সেবা অফিসার আমাকে ফোনে জানিয়েছেন। তবে আমি সারাদিন জেলাতে মিটিং এ ছিলাম তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা। তবে বিষয়টি জেনেছি সমাজ সেবা অফিসারের মাধ্যম
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনার সড়ক ও নৌপথ ফের সচল
পরবর্তী পোস্ট
উপকূলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting