দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১২
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লোকজ জ্ঞান ও অভিযোজন কৌশল সম্প্রসারণের উপর গুরুত্বারোপ

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১৫, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫ ০ কমেন্ট 172 ভিউস

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয়দের লোকজ জ্ঞান, অভিজ্ঞতা ও অভিযোজন কৌশল সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বুধবার (১৫ অক্টোবর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‌‘জলবায়ু পরিবর্তন ও উপকূলের লোকায়ত অভিযোজন চর্চা’ বিষয়ক ইউনিয়নভিত্তিক পরিকল্পনা কর্মশালায় তারা এই গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় ও ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য শ্যামলচন্দ্র মন্ডল ও ঈশ্বরীপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড় প্রমুখ।

কর্মশালার শুরুতে জলবায়ু পরিবর্তনে উদ্ভুত সংকট মোকাবেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার গুরুত্ব তুলেন ধরে ঈশ্বরীপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড় বলেন, কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা ও অনুশীলনের মাধ্যমে জলবায়ু সংকট কমানো সম্ভব। কৃষির ভাষায় জৈব সারকে মাটি প্রাণ বলা হয়, যা পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষিত করে। ফলে মাটি, পানি, বায়ু ও প্রাণবৈচিত্র্য সুরক্ষিত থাকে। একই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনের নিশ্চিয়তা তৈরি হয়।

পদ্মপুকুর ইউনিয়নের কৃষক অনিতা রাণী বলেন, নদী ভাঙনের কবলে পড়ে এলাকার কৃষি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। আবার লোকালয়ে লবণ পানি প্রবেশ করায় মাটি চাষ অনুপযোগী হয়ে পড়ছে। এজন্য টেকসই বেড়িবাঁধ যেমন জরুরী, তেমন কৃষিকে টিকিয়ে রাখতে অভিযোজন চর্চার সাথে কৃষি প্রণোদনাও জরুরী।

অল্পনা রানী মিস্ত্রি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেক্ষেত্রে কৃষিকে বাঁচিয়ে রাখতে লোকায়ত জ্ঞান ও অভিযোজন চর্চার বিকল্প নেই। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে জৈব সার, ভার্মি কম্পোস্ট,  গর্ত কম্পোস্ট ও জৈববালাই নাশক ব্যবহার করতে হবে।

জেলেখালী কিশোরী ক্লাবের সদস্য ধৃতিমা মন্ডল বলেন, কৃষকদের গৃহিত উদ্যোগসমূহ বাস্তবায়নে এবং সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি পর্যায়েও কিছু উদ্যোগ যেমন- উপকরণ সহায়তা, পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের মধ্যে গাভী বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting