দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৯
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

জলবায়ুর পরিবর্তন, যথেচ্ছা আবাসন বিপন্ন আশাশুনির প্রাণী কুল

কর্তৃক kobirubel.satnadee জুন ২০, ২০২৩
জুন ২০, ২০২৩ ০ কমেন্ট 360 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: জলবায়ুর পরিবর্তন, যথেচ্ছা আবাসন এলাকা, নির্বিচারে বস উড়ার, ঘেরের পানিতে বিষ টোপ ব্যাবহার, পসলি জমিতে অথ্যাধিক রাসায়নিক ব্যবহারের ফলে আশাশুনি অনেক এলাকা থেকে অনেক প্রজাতির বন্যাপ্রানি ও পাখি বিলুপ্ত হতে চলছে। অনেকগুলো ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। যথেচ্ছা কীটনাশকের ব্যবহার, অবাধে বনভূমি কেটে প্রাকৃতিক পরিবেশ নষ্ট এবং ইচ্ছা মত পশু পাখি শিকার করার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ সংশ্লিষ্ট বিভাগের এসব বন্যপাণী রক্ষা ও সংরক্ষনের কোন উদ্যেগ নেই। গাছপালার মতোই বন্য পশু পাখি স্বাভাবিক পরিবেশ রক্ষারজন্য অপরিহার্য। বন্যপ্রাণী বিভিন্নভাবে সাহায্য করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। অথচ আমাদের দেশে পশু পাখি সংরক্ষণের কোন ব্যবস্থা নেই। ইচ্ছামতো চলছে পশুপাখি শিকার। এতে আশাশুনির অনেক এলাকায় বন্য প্রানি বিলুপ্ত হয়ে গেছে। অপরদিকে ফ্রি ষ্ট্রাইলে জমিতে কীটনাশক ব্যবহারের ফলে, গভীর বন ধ্বংস করে জনবসতি গড়ে তোলা, পাখির বিচারনে প্রতিবন্ধকতা তৈরি করায় পাখি সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি ফসলের পোকামাকড় খেয়ে ফসলকে বঁচায়। আশাশুনি থানায় লোকসংখ্যা বৃদ্ধি ও সম্পদ আহারনের পরিকল্পনা না থাকায় এসব জায়গায় পশুপাখি বিচারন ক্ষেত্র তৈরি করতে পারছে না ফলে এ অঞ্চলে পশুপাখি সমূহ বসবাসের স্বাভাবিক পরিবেশ হারাচ্ছে।ইতি মধ্যে অনেক বন্যপাখি বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে এ অঞ্চলে পশুপাখি সমুহ বসবাসের স্বাভাবিক পরিবেশ হারাচ্ছে। ইতি মধ্যে অনেক বন্য প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে এ অঞ্চলে খেকশিয়াল, শিয়াল, বনবিড়াল, বাঘরোল, বাঘধারা, ভেঁধোর, মোরেল, ধেঁড়ে, বেজি, হনুমান প্রভৃতি বন্য প্রাণী এবং হরেল, ঘুঘু, চদর ঘুঘু, সাহেব বূলবুল, শরম, ভীমরাজ, বিলবাচ্চু, বাবুই মদন টাক প্রভৃতি পাখি দেখা যায় না। কিছুদিন আগেও এ অঞ্চলে নির্জন রাতে সাজারু চলা চলের ঝুনঝুন আওয়াজ শোনা যেত। কিন্তু প্রতিকুল পরিবেশে বিলুপ্ত হয়ে গেছে সাজারু। বিলুপ্ত হয়ে গেছে বিভিন্ন প্রকার সাপ। প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারনে আশাশুনির জলবায়ুর উপর পড়ছে বিরুপ প্রতিক্রিয়া। প্রতিকুল পরিবেশের কারনে গাছপালা মরে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে জীবজন্তু। ইতিমধ্যে আশাশুনি এলাকা থেকে অনেক প্রজাতির জীবজন্ত বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক গুলো বিলুপ্তের পথে। বুনো মহিষ, নদীর কুমির, প্রভৃতি শিয়াল, বেজি, গুইসাপ, টিয়েপাখি, কাকঠুকরা পাখি, জীবজন্তুর অসিত্ব দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যায় না।কয়েকবছর আগেও এ অঞ্চলের প্রকৃতি ছিল জীববৈচিত্রে ভরপুর। কিন্তু ইচ্ছামতোবন্য প্রানি শিকার, যথেচ্ছা কীটনাশকের ব্যবহার এবং বিশেষ করে বনভূমি সাবাড় হওয়া, জলবায়ুর পরিবর্তন, বনভুমির ব্যবহার যথেচ্ছাভাবে করার ফলে পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশুপাখি হচ্ছে নিরাশ্রয়। বিলুপ্ত হচ্ছে নানা জাতের পশুপাখি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ভাববার দরকার বলে মনে করেন সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নগরঘাটায় ভিজিএফ’র চাল বিতরণ
পরবর্তী পোস্ট
নগরঘাটায় ভিজিএফ’র চাল বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে ন্যাজারিন মিশনের নতুন প্রকল্প অবহিতকরণ সভা

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২

অক্টোবর ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting