দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

জরিমানা করেও আশাশুনিতে থামানো যাচ্ছে না জনসমাগম, কঠোর অবস্থানে প্রসাশন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৬, ২০২০
এপ্রিল ১৬, ২০২০ ০ কমেন্ট 445 ভিউস

সচ্চিদানন্দদেসদয়

করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতে আশাশুনি প্রশাসনের তৎপরতা চোখে পরলেও কোনো ভাবে থামানো যাচ্ছে না জনসমাগম। নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা করেও জনসমাগম থামানো যাচ্ছে না, এ যেনো কে শুনে কার কথা। করোনাভাইরাসে আক্রান্তের ও মুত্যুর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেলেও জনসাধারনের মধ্যে নেই কোনো সচেতনতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব নিশ্চিত করন, লোকসমাগম না করতে, বিদেশ অথবা অন্য জেলা থেকে আগতদের হোম কোরেন্টিয়েন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন।

প্রশাসনের গৃহীত ব্যবস্থা লংঘন করে উপজেলার বিভিন্ন বাজারে ভোরবেলা থেকে সকাল ৮টা, বিকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত চা স্টল গুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। আর এ চা খেতে একত্রিত সমাগত হচ্ছে  জনসাধারণ। অথচ চা স্টল গুলো বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু সকাল হলে চোখে পড়বে বুধহাটা বাজারসহ আশ পাশের বাজারগুলোতে এসব চা স্টোলে চা খাওয়ার হিড়িক। শুধু চা স্টলগুলো নয়, বাজারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, মাছ বাজার, কাঁচা বাজারসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। এছাড়া, উপজেলার বিভিন্ন বাজারে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য গোল সার্কেল করে দেওয়া হলেও সেটা মানছে না কেউ। ফলে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ একেবারেই কাছাকাছি, পাশাপাশি ও মুখোমুখি অবস্থানের মাধ্যমে নিজেরাসহ এলাকার মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলানোর কাজটি করে যাচ্ছে। এসব বাজারে দূরদূরান্ত থেকে মাছ ক্রেতা-বিক্রেতা, কাঁচা মালামালসহ নিত্য পণ্যের ক্রেতা-বিক্রেতারা সমাগম ঘটায়। শত শত মানুষ একসাথে একেবারেই নিকটে থেকে গাঁ ঘেষাঘেষি অবস্থায় কেনা-বেঁচা করে থাকেন। অধিকাংশ মানুষের মুখে মাস্কও থাকেনা। সরকার করোনাভাইরাসের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে সিভিল ও স্বশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করা, মুখে মাক্স ব্যবহার করা, হাত-মুখ সাবান দিয়ে ধুয়ে খাদ্য খাওয়াসহ যে সমস্ত নির্দেশনা প্রদান করেছেন, তার অধিকাংশ নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ।

অন্যদিকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ বা কর্মের সন্ধ্যানে কেউবা বিনা প্রয়োজনে বাজার ও মোড়ে ঘোরাঘুরি করছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন ঘাতক করোনা ভাইরাস কি সন্ধ্যার ৬টার পরে আক্রমন করে? আর যদি তা না হয় তবে দিনভর কেন সাড়াশি অভিযান পরিচালনা করা হয়না? দিনে বেলায় প্রশাসনিক কর্মকর্তাদের দেখলেই দ্রুত অলিতে গলিতে লুকিয়ে পড়ছেন সাধারণ মানুষ। এ যেন চোর পুলিশের খেলা। অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা সেনা সদস্য এবং পুলিশ সদস্যের টিম মোবাইল কোর্টের সাথে থেকে নিয়মিত উপজেলার প্রতিটি বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ  ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন। অভিযান পরিচালনা কালে সরকারি আদেশ অমান্য করায় এবং অকারনে ঘরের বাইরে ঘুরাঘুরি করায় জরিমানাও করা হচ্ছে। কিন্তু অভিযান শেষ করে চলে যাওয়ার পরপরই আগের অবস্থায় ফিরে আসতে দেখা যাচ্ছে বাজারগুলোর দৃশ্য। এমতাবস্থায়, উপজেলাবাসীর করোনা ভাইরাস থেকে রক্ষা করতে উপজেলার প্রতিটি বাজার, মোড় ও প্রধান প্রধান সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের টহল জোরদার করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা নৌকাটিতে দুমাস ভেসে ছিল শত শত রোহিঙ্গা
পরবর্তী পোস্ট
চার বছরে ধরে রামেক হাসপাতালে পড়ে আছে করোনা পরীক্ষার মেশিন

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting