দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০২
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...
দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

জমিজমা সংক্রান্ত বিষয়ে হয়রানির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২৩
নভেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 346 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় খোর্দ্দ বাটরায় জমিজমা সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলায় জড়িয়ে এবং বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়রানির প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কলারোয়ার বাটরা গ্রামের আবুল কাশেম শেখের পুত্র মশিয়ার রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, জয়নগর ১১৪ নং মৌজায় ১১৬১ নং খতিয়ান, ২নং তপশীল ১০২০ নং খতিয়ান, ৩নং তপশীল ১১২৯ নং খতিয়ান, ৪নং তপশীল ১০২৪ নং খতিয়ান, ৯৫৭/১ নং খতিয়ানের সম্পত্তি মালিকগন ১৯৬৪-৬৫ সালে কিরন বসু, পিতা- হরিপদ বসু’র কাছে বিক্রিয় করে ভারতে চলে যান। কিরন বসু উক্ত সম্পত্তি তার ভাই নিরাপদ বসু, রাধাপদ বসু, নীল রতন বসু, আনন্দ মোহন বসুর নামে ৮ একর ১৬ শতক জমি কোবলা দলিল করে দেন। যার দলিল নং ১০৪৪। পরবর্তীতে নীল রতন বসু তার অংশের সম্পত্তির মধ্যে থেকে ৮৭ শতক জমি ১৯৮৯ সালে আমার ভগ্নিপতি কলারোয়া থানার পাঁচনল গ্রামের মহিউদ্দীন মোড়লের কাছে বিক্রয় করেন। যার দলিল নং-৩১১৪/৮৯। জানতে পারি উক্ত সম্পত্তি এনিমিভুক্ত হয়ে যায়। এদিকে সম্পত্তি আমার দখলে আছে। এনিমি হলেও আইন অনুযায়ী উক্ত সম্পত্তি দখলদারের কাছেই ডিসিআর দেওয়া হয়। কিন্তু সম্প্রতি নিরাপদ বসুর পুত্র স্বপন কুমার বসু অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে উক্ত দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। এর জের ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করে। কিন্তু আমার সকল কাগজপত্র সঠিক থাকায় কোন ভাবেই স্বার্থ করতে না পেরে সংখ্যালঘুর দোহাই দিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। কোনভাবে না পেরে স্থানীয় আবুল হোসেন, উজ্জল হালদার, উৎপল হালদার, গণেশ বসু, ও কাশেম গাজীর স্বাক্ষী মেনে একটি মিথ্যা কল্পকাহিনী সৃষ্টি করে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর মামলা দায়ের করে। যার মামলা নং- ১৯, তারিখ: ২০ নভেম্বর ২০২৩। উক্ত মামলায় বোঝা মাথায় নিয়ে আমি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছি। অথচ উক্ত সম্পত্তি আমার দখলে রয়েছে। এছাড়া স্বপন কুমার বসুর কোন দখল তো নেই এমনকি সে খুলনাতে স্থায়ীভাবে বসবাস করে। মামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করে উক্ত সম্পত্তিতে থাকা প্রায় লক্ষাধিক টাকার পুকুর থেকে মাছ ধরে লুটপাট করে নেয়। এছাড়া ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত চালাচ্ছে। এবিষয়ে স্থানীয় সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মালী জয়নগর গ্রামের উল্লেখিত স্বপন বসু (হাল সাং- খুলনা) কে প্রত্যক্ষ মদদ দিয়ে আমাকে উক্ত মিথ্যা মামলায় দায়ী করে আমার ভগ্নিপতির(এখন মৃত) সম্পত্তি যা আমার দখলে রয়েছে তা আত্মসাত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি উক্ত মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে এবং স্বপন বসুসহ তার সহযোগিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের কম্বল বিতরণ
পরবর্তী পোস্ট
ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু

জুলাই ৮, ২০২৬

কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

জুলাই ৬, ২০২৬

সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting