দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৮
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

গণমাধ্যমে দুর্নীতির খবর, কৈখালী স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে বন মন্ত্রণালয়ের তদন্ত শুরু

কর্তৃক Satnadee Satkhira মার্চ ৩১, ২০২৬
মার্চ ৩১, ২০২৬ ০ কমেন্ট 463 ভিউস

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এর সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগের প্রেক্ষিতে বনজীবী ও স্থানীয় এলাকাবাসী তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শ্যামাপ্রসাদ দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বনজীবীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, অবৈধভাবে মাছ, কাঁকড়া ও মধু আহরণে সহায়তা, এবং বনসম্পদ পাচারের সঙ্গে জড়িত। স্থানীয়দের দাবি, বৈধ পাশ থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে নিয়মিত সাপ্তাহিক চাঁদা নেওয়া হচ্ছে। এছাড়া অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশ ও পোনা নিধনের মতো পরিবেশ-বিধ্বংসী কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বনজীবীদের একাধিক সূত্র জানায়, “প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশের পর আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দিয়েছি। আমরা চাই দ্রুত তদন্ত করে তাকে অপসারণ করা হোক।” স্থানীয় সুধী মহলেরও অভিযোগ, দীর্ঘদিন একই এলাকায় থেকে তিনি একটি প্রভাব বলয় তৈরি করেছেন, যার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “সুন্দরবনের দুর্নীতি ও অপকর্ম শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী জানান, “অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না।”

বন বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শ্যামাপ্রসাদের অতীত কর্মস্থল, অভিযোগের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত শ্যামাপ্রসাদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি নিয়ম মেনেই কাজ করছি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিভিন্ন দপ্তরে জমা পড়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক এসব অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর প্রশাসনের সক্রিয়তা বাড়ায় এবার কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের মতো সংবেদনশীল পরিবেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সুপেয় পানির অভাবে উপকূল ছাড়ছে মানুষ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting