দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:১১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবর

খোলা আকাশের নীচেই ঠিকানা বৃদ্ধ দম্পতির

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২২, ২০২২
নভেম্বর ২২, ২০২২ ০ কমেন্ট 470 ভিউস

নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামে এক বৃদ্ধ দম্পতি বলেন, সংসারে উপার্জনের কেউই নেই, এতদিন শ্রমবিক্রি করে সংসার চললেও বর্তমানে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয়। কোন দিন খাওয়া জোটে, কোন দিন জোটে না। বয়স্কভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কোনটাই কপালে জোটেনি আজ পর্যন্ত। নিজস্ব কোন ঘর বাড়ীও নেই, তাই বিলধারের অন্যের জমিতে খোলা আকাশের নীচে আলগা গাছ তলায় অন্ধ স্ত্রী কে নিয়ে বসবাস।
এভাবেই বর্ণনা দিচ্ছিলেন, তালার বারুইহাটি গ্রামের মৃত এজহার আলী মোড়লের ছেলে বাষট্টি বছরের বৃদ্ধ গফ্ফার মোড়ল ও তার অন্ধ স্ত্রী রওশানারা বেগম (৫৭)। দুজনেই বয়সের ভারে আজ অচল। তিনি আরও জানান, শীতের মধ্যি ছাপড়া ঘরে থাকতি থাকতি আরও পীড়িত হয়ে যাচ্ছি। সম্পদ বলতে নিজের কোন জমি-জায়গা নেই। এতদিন বোনের আশ্রয়ে মাত্র দু শতক জমির উপর মাটির ঘরটিতে বসবাস করে আসছিলাম। কিন্তু স¤প্রতি সেটিও ভেঙ্গে পড়েছে, টাকার অভাবে মেরামত করা হয়ে ওঠেনি। শরীর ভালো থাকলে কাজ করে খেতাম, কিন্তু দিন দিন অসুস্থ্য হয়ে পড়ায় এখন কাজ করার শক্তি নেই শরীরে। সরকারী কোন সহযোগীতাও পাইনে আমরা। মেম্বর-চেয়ারম্যান কেউই খোঁজও নেয়না। একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে, বৃদ্ধ বয়েসে দেখাশোনারও কেউ নেই। ‘‘প্রধানমন্ত্রী অনেককে তো ঘরদিলো,আমার একটা ঘর দিলে শেষ বয়েসে থাকতি পারতাম।
সরজমিনে গিয়ে দেখা যায়, বারুইহাটি পশ্চিম পাড়ার গফ্ফার মোড়ল (৬২) তার অন্ধ স্ত্রী রওশানারা বেগম (৫৭)কে নিয়ে বিলধারের বাঁশতলায় অন্যের জায়গার উপর জরাজীর্ণ ঘুপড়ী ঘরে মানবতার জীবন-যাপন করছেন। রান্নার কালিঝুলির পাশাপাশি রান্নার আগুনের দ‚র্ঘটনার আশংকায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বৃদ্ধ দম্পত্তির থাকা-খাওয়া সবই এটুকু জায়গায়।
গফ্ফার মোড়লের স্ত্রী রওশানারা বেগম চোখে দেখতে পাননা, তিনি বলেন, কখন যে ঝড়-বাতাসে ঘরটি ভেঙ্গে পড়ে, সে জন্য রাতেও ঘুমাতে পারিনা। শুনেছি, জায়গাজমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়, তিনি শেষ বয়েসে একটি ঘর পাওয়ার আকুতি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, বৃদ্ধ গফ্ফার মোড়ল আসলেই একজন অসহায় লোক। সে যে ঘরটিতে থাকতো সেটি অন্যের বা ভেঙ্গে পড়েছে, তা আমার জানা নাই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অসাংবিধানিকভাবে জেলা কৃষকলীগের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় খামারী ও ব্যাবসায়ীর মাঝে পিকআপ ভ্যান বিতরণ

রিলেটেড পোস্ট

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting