দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩১
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসখুলনা

খুলনায় বাড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবনতা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৫, ২০২০
সেপ্টেম্বর ৫, ২০২০ ০ কমেন্ট 491 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনায় কমেছে করোনা সংক্রমনের হার, আর বাড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবনতা। সিভিল সার্জন অফিস বলছে স্বাস্থ্যবিধি না মানার এই প্রবনতা ও প্রশাসনের ঢিলেমিতে বাড়তে পারে সংক্রমন। আর জেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বলছেন আগের থেকে দ্বিগুন অভিযান বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্যবিধি রক্ষায়।

প্রশাসনের লোক থেকে সাধারণ মানুষ কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বাজার এলাকা থেকে শুরু করে অফিস আদালত ও বাসস্ট্যান্ডেও একই দৃশ্য। অবস্থা এমন যে দেখে বোঝার উপায় নেই খুলনায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় ৬ হাজার। গত বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) পর্যন্ত মোট রোগী রয়েছে খুলনায় ৫৮২০। সুস্থ্য হয়েছেন ৪৭৩৩। মারা গেছেন ৮৪জন। হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ৬১৬ জন।

খুলনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ে এপ্রিল মাসে। জুন মাসে করোনায় সংক্রমনের হার বেড়ে যায় সব থেকে বেশি ৮৪ শতাংশ। যা আগষ্ট মাসে কমে হয়েছে ২৭.৬৭ শতাংশ। আর সর্বশেষ সাত দিনে সংক্রমনের হার ১৪.৮২ শতাংশ। আর মৃত্যুহার ১.৪৭ শতাংশ। খুলনা সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ অফিসার শেখ সাদিয়া মনোয়ারা ঊষা গত ০২ সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেন।

খুলনা সিভিল সার্জন অফিস বলছে সংক্রমনের হার কমে আসা মানে নিয়ন্ত্রন নয়। এটিকে অব্যাহত রাখতে হলে আমাদের আরো সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনের তদারকিও বাড়াতে হবে। অন্যথায় সংক্রমনের হার বৃদ্ধির আশংকা থাকে।
এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন খুলনা ডাঃ মোঃ সাইদুল ইসলাম জানান, প্রথমদিকে আমরা যেমন কড়াকড়ি করেছি স্বাস্থ্যবিধির জন্য। এখন সেটি হচ্ছে না। আগের মত ক কড়াকড়ি না করলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আমরা জেলার করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভায় প্রশাসনের কাছে এই অনুরোধই করেছি।

খুলনা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলছেন, স্বাস্থ্যবিধি রক্ষায় খুলনা মহানগরীতে ০৬ জন ও জেলার নয় উপজেলার প্রতি উপজেলায় দুই জন করে ম্যাজিষ্ট্রেট কাজ করছেন।

তার দাবি অন্যান্য সময়ের থেকে অভিযান দ্বিগুন করা হয়েছে। তিনি বলছেন সরকারের নির্দেশনা অনুযায়ী নো মাস্ক নো ওয়ার্ক বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি তিনি সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান।

তাবে এ বিষয়ে নাগরিক নেতৃবৃন্দরা বলছেন, আগে ডাক বাংলার মোড়ে মাইকিং হতো কিন্তু এখন সেটি হয় না। কাগজে কলমে নির্দিষ্ট সময়ের পরে দোকান পাট মার্কেট বন্ধের কথা থাকলেও তা হচ্ছে না। আগে পুলিশ এলাকায় এলাকায় মাইকিং করত, যারা নিয়ম মানছেন না তাদের বাধ্য করতেন নিয়ম মানতে। সেটি এখন বন্ধ প্রায়। এ রকম অবস্থায় আসলে সংক্রমনের হার বাড়ার আশঙ্কা থাকে। তারা বলেন, প্রশাসনের সকল স্তরকে সমন্বয়ের মাধ্যমেই কাজ করা উচিত।

বর্তমানে খুলনা মহানগরী ও জেলায় সবথেকে বেশি আক্রান্ত নগরীতে। মোট অক্রান্ত রোগীর প্রায় ৮০ শতাংশ রোগীই মহানগরীতে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭ মাস পর অপহরনকারী সোহেল গ্রেফতার, উদ্ধার হয়নি গাড়ী চালক
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপন করলেন এমপি রবি

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting