দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৫
কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়
প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...
প্রতিবাদ বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরশ্যামনগর

ক্যাম্প কমান্ডার ও নৌ-পুলিশ ইনচার্জের বিতর্ক

কর্তৃক SK Ferdous নভেম্বর ৯, ২০২০
নভেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 309 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে:

শ্যামনগরের ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অভিযানে সুন্দরবনের বনদস্যু খান বাহিনীর হাত থেকে ৫ জেলে উদ্ধার হয়েছে। গত ৬ নভেম্বর ২০২০ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আককাস আলী সঙ্গীয় ফোস্ নিয়ে তালপটির হলদীবুনিয়ার আমড়াতলীর খালে পরিত্যাক্ত বনবিভাগের অফিসে অবস্থানরত বনদস্যু খান বাহিনীর হাত থেকে অপহৃত ৫ জেলেকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া জেলেরা হলো, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্বকৈখালী গ্রামের জয়নাল গাজীর পুত্র বুলবুল গাজী (৩২), কৈখালী গ্রামের মৃত্যু আবুল কাশেম মোড়লের পুত্র ফজলুল রহমান (৪৫), আব্দুল মজিদ গাজীর পুত্র রেজাউল ইসলাম (৩৮), হাফিজুর রহমান (৩২), আব্দুল মজিদ কাগুচীর পুত্র আহম্মাদ কাগুচী (৪০)।

ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আককাস আলী জানান, গত ৬ নভেম্বর ২০২০ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তালপটির হলদীবুনিয়ার আমড়াতলীর খালে পরিত্যাক্ত বনবিভাগের অফিসে আমাদের অবস্থান বুঝতে পেরে বনদস্যু খান বাহিনীর সদস্যরা ৫ জন অপহৃত জেলেকে রেখে গহীন সুন্দরবনে পালিয়ে যায়। আমরা অফিসের মধ্যে প্রবেশ করে দেখি তারা সেখানে বসবাস করে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে জেলেদের অপহরন করে এই পরিত্যাক্ত অফিসে মুক্তিপনের দাবীতে আটকে রাখে।

অভিযান শেষ করে ফেরার পথে কাছিকাটার ভাসমান বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে পৌছালে বিজিবির কাছিকাটার ক্যাম্প কমান্ডার নুর হোসেন আমাদের ট্রলারে এসে আমাকে বলেন, আপনারা এখানে কেন ? আমি ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ পরিচয় দিলে বিজিবির কাছিকাটার ক্যাম্প কমান্ডার নুর হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, আমার অনুমতি ছাড়া কেন প্রবেশ করলেন ? প্রবেশ করতে হলে আমাদের অনুমতি নিতে হবে।

সুন্দরবনে পুলিশের অভিযানে বর্ডারের বাহিরে বিজিবির অনুমতি লাগে না বলে জানালে, তিনি আমাকে উদ্ধর্তন কর্তৃপক্ষের বলে সাইজ করবেন বলে জানান এবং সাথে থাকা উদ্ধারকৃত জেলেদের অকথ্য ভাষায় বিভিন্ন গালিগালাজ করতে থাকে। লোকালয়ে এসে উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনদের কাছে ফেরত দেয়া হয়।

নীলডুমুর ১৭ বিজিবি রিভারাইন সিও লে: কর্ণেল মিল্টন কবীর বলেন, নিয়ম অনুযায়ী বর্ডারের ৫ কি:মি: ভিতরে প্রবেশ করতে হলে বর্ডারগার্ডকে অবশ্যয় অবগত করতে হবে। বর্ডারের কোন রকম বিপদ হলে দায়ভার নিতে হবে বিজিবিকে এইটা স্ব-রাষ্ট্র মন্ত্রীর নির্দেশ। তবে আমাদের বাহিনীর ভিতরে একটা সুসম্পর্ক আছে এবং থাকবে। বর্ডার ভালো থাকলে জনগন ভালো থাকবে, জনগন ভালো থাকলে দেশ ভালো থাকবে।

নৌ-পুলিশের পুলিশ সুপার খুলনা জিয়াউদ্দীন বলেন, বর্ডারের ৫ কি:মি: ভিতরে প্রবেশ করতে অনুমতির প্রয়োজন আছে কি না আমার জানা নাই। তবে কোন অপরাধীকে ধরতে কোন অনুমতি লাগে বলে আমার মনে হয় না।
এ বিষয়ে বিজিবির কাছিকাটার ক্যাম্প কমান্ডার নুর হোসেন মোবাইল নেটওয়াকের বাইরে থাকার কারনে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

অপহৃত জেলেরা জানান, আমরা কৈখালী ফরেষ্ট থেকে বৈধ পাশপার্মিট নিয়ে গত ৫ নভেম্বর ২০২০ তারিখে সুন্দরবনে প্রবেশ করলে। হলদীবুনিয়া থেকে মুক্তিপনের দাবিতে বনদস্যু খান বাহিনী আমাদের আটক করে। মাথা পিছু ১ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এবং প্রচুর প্রমান শাররীক অত্যাচার করে। বনদস্যু খান বাহিনী ৪ জন সদস্য, ২টা বন্দুক, ১টি পিস্তাল, ১টি দা রয়েছে। তবে তারা ভারতীয় বনদস্যু বলে পরিচয় পেয়েছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
র‌্যাব-৬ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে তারা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...

জুন ১৭, ২০২৬

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...

জুন ১৩, ২০২৬

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জুন ১৩, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting